নওগাঁয় দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে। যেলার বদলগাছি উপযেলার তাজপুরে ভূতত্ত্ব অধিদপ্তর এই খনি আবিষ্কার করেছে। বদলগাছির তাজপুর গ্রামে প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ভূপৃষ্ঠের ২ হাযার ২১৪ ফুট গভীরে শুরু হয়েছে চুনাপাথরের স্তর। তবে খনি থেকে কি পরিমাণ চুনাপাথর পাওয়া যাবে, তা জানাতে আরও সময় লাগবে। বাণিজ্যিক উত্তোলন লাভজনক প্রমাণিত হ’লে ঐ খনি থেকেই দেশের সব সিমেন্ট কারখানার চাহিদা মেটানোর মতো চুনাপাথর পাওয়া যাবে। এ ব্যাপারে খনিজসম্পদ প্রতিমন্ত্রী নছরুল হামীদ বলেন, জয়পুরহাটে বেশ কয়েক বছর আগে একটি চুনাপাথরের খনি আবিষ্কৃত হয়েছিল। কিন্তু তা অনেক নীচে হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান না হওয়ার কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে এবারের নমুনা খুব ভালো হওয়ায় এবং আগের তুলনায় খনি অনেক বড় হওয়ায় আমরা খুবই আশাবাদী।






বছরের প্রথমদিনেই আমেরিকায় নিজ গুলিতে ১৩২ জনের আত্মহত্যা
সন্তানহারা এক মায়ের আকুতি (আজকে আমি নিঃসন্তান, শুধু জিপিএ ফাইভের জন্য)
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
বিশ্বজুড়ে তোলপাড়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
স্বদেশ-বিদেশ
ভারতে পবিত্র কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ : রিটকারীর জরিমানা
রফতানি হচ্ছে পাটখড়ির ছাই
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
স্বদেশ-বিদেশ
দেশে দারিদ্রে্যর হার ২১ দশমিক ৮%
আরও
আরও
.