আশি বছরের বৃদ্ধের দেহের মধ্যে চার বছরের শিশু! বিস্ময়কর হ’লেও সত্য যে, মাগুরার লাভলু শিকদার ও তৃপ্তি খাতুন দম্পতির প্রথম সন্তান চার বছরের শিশু বায়েযীদ শিকদার যেন এখন আশি বছরের বৃদ্ধ। তার চার বছরের ছোট্ট দেহটার ওপর কেউ যেন বসিয়ে দিয়েছে আশি বছরের বৃদ্ধের মুখ। চাহনি, অঙ্গভঙ্গিও অনেকটা বৃদ্ধ মানুষের মত। শরীর এর মধ্যেই কুঁজো হয়ে গেছে। ঝুলে পড়েছে শরীরের চামড়াও। চিকিৎসকদের ধারণা, অত্যন্ত বিরল রোগ প্রোজেরিয়ায় আক্রান্ত বায়েযীদ। এ ধরনের বিরল রোগে আক্রান্ত আরও শতাধিক শিশু আছে বিশ্বের বিভিন্ন দেশে। এই রোগে আক্রান্তরা স্বাভাবিকের চেয়ে প্রায় ছয়গুণ দ্রুত বুড়িয়ে যেতে থাকে এবং সাধারণতঃ ১৪ বছরের মধ্যেই মারা যায়।

এদিকে বিনামূল্যে বায়েযীদের চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বর্তমানে সে সেখানেই ভর্তি রয়েছে। তার দেহের বিভিন্ন বিষয়ে অন্তত ৪০টি পরীক্ষা করা হবে। রোগ শনাক্তের পর সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে।






অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
রামাযানে এক টাকা লাভে পণ্য বিক্রি!
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
প্রিন্ট মিডিয়ার সময় ফুরিয়ে এসেছে - -সিইও, নিউ ইয়র্ক টাইমস
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
এনজিও ঋণে রিকশাচালক লোকমানের আত্মহত্যা
যাজকদের নির্যাতনের শিকার হ’ল শিশুরা
এআই যুগের সঙ্গে তাল মেলাতে চীনে ১২ হাযার ডিগ্রি বাতিল
ভারতে মহামারী রূপ নিচ্ছে ক্যান্সার : বেড়েছে ৩০০ শতাংশ!
বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
আসামে মুসলমানদের উপর চাপানো হ’ল শর্ত সর্বোচ্চ দুই সন্তান, বহুবিবাহে ও সন্তান মাদ্রাসায় পড়ানোয় নিষেধাজ্ঞা
আরও
আরও
.