দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল। দেশীয় প্রযুক্তিতে এমন রেস্টুরেন্ট দক্ষিণ এশিয়াতে এটাই প্রথম। ভারতের চেন্নাইয়ের একটি রেস্টুরেন্টে রোবট ওয়েটার থাকলেও সেটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি নয়। নেপালের ঐ রেস্টুরেন্টের নাম নাওলো। যার অর্থ নতুন। জিঞ্জার ও ফেরি নামের মাত্র পাঁচটি রোবট দিয়ে চালানো হচ্ছে এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ব্লু প্রিন্ট বানিয়েছে ‘পাইলা টেকনোলজি’ নামের একটি সংস্থা। মাত্র ৬ জন ইঞ্জিনিয়ার মিলে এই পুরো রোবটিক রেস্টুরেন্টটি বানিয়েছেন। খাবার পরিবেশনে ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি রেস্টুরেন্টের প্রতিটি কোণেই প্রযুক্তির ছাপ স্পষ্ট। প্রতিটি টেবিলে আলাদা করে ডিজিটাল স্ক্রিনের মেনুর অপশন রয়েছে অনেকটা মোবাইলের টাচ স্ক্রিনের মতো। সেই অপশন থেকে নিজের পসন্দের খাবার বেছে নেয়া যায়। জায়গায় বসে সুইচ টিপলেই সরাসরি অর্ডার চলে যাবে রান্নাঘরে। খাবার তৈরী হয়ে গেলে রান্নাঘর থেকে টেবিলে তা পৌঁছে দিয়ে যাবে রোবট।






বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
মিয়ানমারে কোর্ট মার্শালে অভিযুক্ত তিন সেনা কর্মকর্তা
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় শীর্ষে চীন, আমেরিকা ও রাশিয়া
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
যুক্তরাষ্ট্রের মত বন্ধু থাকলে আর কোন শত্রুর দরকার নেই : টুস্ক
পথশিশুদের ভিক্ষা দেয়া নিষিদ্ধ
রাজশাহীর বাগমারায় চড়া সূদ ও এনজিও কর্মীদের চাপে ৩ মাসে প্রাণ গেল ১০ জনের!
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
আরও
আরও
.