গত ১০ই ডিসেম্বর আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে প্রায় সাড়ে চার ঘণ্টা যাবৎ ৪০০ কি.মি. বেগে টর্নেডো হয়েছে। যাতে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে বিশ্ব আবহাওয়া নিয়ে আশঙ্কাজনক খবর প্রকাশ করেছে মার্কিন ফেডারেল ইমার্জেন্সী ম্যানেজমেন্ট এজেন্সী।

এজেন্সির পরিচালক ডিন ক্রিসওয়েল বলেছেন, যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাতে আগামী দিনে আরো ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে ছয়টি রাজ্যে বিশাল টর্নেডো হওয়ার পর মার্কিন যরূরী ব্যবস্থাপনার এই শীর্ষ কর্মকর্তা জানান, ‘এটাই হবে আমাদের নিউ নর্মাল (নতুন স্বাভাবিক)। সামনের দিনগুলোতে আমরা আরো ভয়ঙ্কর ঝড়ের সাক্ষী হব, সে হারিকেনই হোক বা টর্নেডো, হতে পারে ভয়ঙ্কর দাবানলও। কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, সেই পথ বের করতে হবে আমাদের।

সারা বিশ্বের আবহাওয়াবিদরা বারবার সতর্ক করে জানাচ্ছেন আগামীর আবহাওয়া পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। তাদের ভাষ্য, আবহাওয়া পরিবর্তন অব্যাহত থাকলে সারা বিশ্বের আবহাওয়া আরো চরম আকার ধারণ করবে। কিন্তু এই চেহারা যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে।






স্বদেশ-বিদেশ
ট্রাম্পের ইরান যুদ্ধ : সবচেয়ে বেশী মূল্য দিতে হবে বিশ্বের দরিদ্র মানুষকে
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
মাওলানা মুহিউদ্দীন খানের মৃত্যু
নিঃসঙ্গতায় ডুবছে জাপান : ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাযার মানুষ!
সংসার চালাতে ধার করেছে ৪৬% ভারতীয়
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
ফ্রান্সে ঋণের দায়ে গোটা পরিবারের আত্মহত্যা!
বিশ্বে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়
আরও
আরও
.