চীনে জিংজিয়াং প্রদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নিজেদের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়ে যুক্তরাষ্ট্রে মিছিল করেছে। ১২ই নভেম্বর ছিল উইঘুরদের ৭৪ ও ৮৫তম স্বাধীনতা দিবস। ১৯৩৩ ও ১৯৪৪ সালে স্বল্প সময়ের জন্য পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন দেশ পেয়েছিল উইঘুররা। পরে তা চীনের অংশ হয়ে যায়। জাতিসংঘের দাবী অনুসারে চীনের বন্দিশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন। স্থানীয় সময় ১৩ই নভেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র ও পূর্ব তুর্কিস্তানের পতাকা হাতে বিশাল মিছিল বের করে উইঘুররা। যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিশ্ব উইঘুর কংগ্রেসের সাবেক সভাপতি রেবিয়া কাদির ঐ মিছিলে নেতৃত্ব দেন। এ কর্মসূচীর আয়োজন করে ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল অ্যাওয়েকেনিং মুভমেন্ট। মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। সেখানে বক্তারা উইঘুর মুসলিমদের গণগ্রেফতার ও নির্যাতন বন্ধে এবং স্বধীনতার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেন।

[আমরা নির্যাতিত উইঘুর মুসলমানদের মনস্কামনা পূরণের জন্য আল্লাহর সাহায্য কামনা করি (স.স.)]






পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
আইএস চালাচ্ছে ইসরাঈলের মোসাদ - ব্রিটিশ এমপি
জার্মানী ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে
একটি পুলিশী বার্তায় মাদক ছেড়ে সুপথে হাযারো মাদক ব্যবসায়ী
দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
মদের জন্য ভিক্ষা চাইছে কনস্টেবল
দেশে মানসিক রোগী ৩ কোটি (প্রতি চারজনে একজনের মানসিক সমস্যা)
প্রতি বছর দেশে কোটি টনেরও বেশী খাবার অপচয় হয়!
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে ১০ গুণ বেশী
আরও
আরও
.