১লা ও ২রা আগস্ট শুক্র ও শনিবার নওদাপাড়া, রাজশাহী : গত ১লা ও ২রা আগস্ট শুক্র ও শনিবার রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ মারকাযী জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে ২২টি সাংগঠনিক যেলার সমন্বয়ে দু’দিন ব্যাপী যেলা দায়িত্বশীল ও কেন্দ্রীয় পরিষদ সদস্য প্রশিক্ষণের তৃতীয় পর্ব সমাপ্ত হয়। ইতিপূর্বে ২০ ও ২১শে জুন ২৯টি যেলার সমন্বয়ে উক্ত প্রশিক্ষণের প্রথম পর্ব এবং ৪ঠা ও ৫ই জুলাই ২১টি যেলার সমন্বয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকাল সাড়ে ৮-টা থেকে দ্বিতীয় দিন যোহরের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ সমূহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ প্রমুখ। অতঃপর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই, রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও সোনামণির কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম।
প্রশিক্ষণ শেষে এম সি কিউ পদ্ধতিতে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম পর্বের পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন আব্দুল ওয়াদূদ (সাধারণ সম্পাদক, ঢাকা-দক্ষিণ), ২য় স্থান আব্দুস সাত্তার (যুববিষয়ক সম্পাদক, কুমিল্লা) এবং ৩য় স্থান অধিকার করেন অধ্যাপক শহীদুল করীম (সভাপতি, চাঁপাই-দক্ষিণ)। এছাড়া আরো ২জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। যথা- রবীউল ইসলাম (কেন্দ্রীয় পরিষদ সদস্য, মেহেরপুর) ও রাজীব মিয়া (প্রশিক্ষণ সম্পাদক, মেহেরপুর)।
২য় পর্বে ১ম স্থান অধিকার করেন ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (সাধারণ সম্পাদক, জামালপুর-দক্ষিণ), ২য় স্থান শাহীদুয্যামান ফারূক (সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা) এবং ৩য় স্থান অধিকার করেন আব্দুর রহীম (কেন্দ্রীয় পরিষদ সদস্য, খুলনা)। সম্মাননা পুরস্কার পান মশীউর রহমান (কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাতক্ষীরা) ও মুহাম্মাদ আসাদুল্লাহ, (প্রচার সম্পাদক, সাতক্ষীরা)।
৩য় পর্বে ১ম স্থান অধিকার করেন ডা. আওনুল মা‘বূদ (সভাপতি, গাইবান্ধা-পশ্চিম), ২য় স্থান আশরাফ আলী (প্রশিক্ষণ সম্পাদক, নীলফামারী-পূর্ব) এবং ৩য় স্থান অধিকার করেন শফীউল ইসলাম (সহ-সভাপতি, সিরাজগঞ্জ)। সম্মাননা পুরস্কার লাভ করেন আশরাফুল আলম (সাধারণ সম্পাদক, লালমণিরহাট) ও ডা. আমীরুল ইসলাম (সভাপতি, জয়পুরহাট)।