কক্সবাজার, ২৬শে নভেম্বর শুক্রবার : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত শহর, বঙ্গোপসাগরের কোলে অবস্থিত একমাত্র পর্যটন নগরী কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটায় ‘ইসলামিক কমপ্লেক্স’ নওদাপাড়া, রাজশাহীর নামে বায়নাকৃত জমিতে অস্থায়ীভাবে নির্মিত টিনশেড মসজিদ অদ্য জুম‘আর ছালাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের পক্ষে ও নির্দেশনা মতে উদ্বোধনী খুৎবা পেশ করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

উদ্বোধনী খুৎবায় তিনি কক্সবাজারের মত গুরুত্বপূর্ণ স্থানে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর এই মারকায গড়ে উঠায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর জমি দাতা ও সহযোগী সকলের জন্য খাছ দো‘আ করেন। খুৎবায় তিনি মসজিদ নির্মাণ ও আবাদের গুরুত্ব তুলে ধরেন। বিশেষত আহলেহাদীছ মসজিদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে দল মত নির্বিশেষে সকলকে নিরপেক্ষভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুশীলন তথা ছহীহ তরীকায় ছালাত আদায়ের আহবান জানান। তিনি উক্ত মসজিদের জমি ক্রয়ের বকেয়া টাকা পরিশোধ ও বহুতল বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স নির্মাণে সহযোগিতার জন্য দানশীল ভাই-বোনদের প্রতি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য, একই দিন রাজশাহীতে মারকাযী জামে মসজিদে জুম‘আর খুৎবায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবও সানন্দচিত্তে কক্সবাজার শহরে মসজিদ উদ্বোধনের ঘোষণা দেন। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সকলের প্রতি সহযোগিতার আহবান জানান। ফলে ছালাত শেষেই জনৈক ভাই খুশী মনে কক্সবাজার জামে মসজিদের জন্য ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। যা তিনি পরের সপ্তাহেই নগদ প্রদান করেন।

কক্সবাজার মারকায উদ্বোধনে কেন্দ্রীয় মেহমানের সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ ও চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাববীর। কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এডভোকেট শফীউল ইসলামের নেতৃত্বে যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণসহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী ও সুধী জুম‘আয় উপস্থিত হন। মসজিদের ভিতর কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের রাস্তায় বসেও অনেক মুছল্লীকে খুৎবা শ্রবণ ও ছালাত আদায় করতে হয়।

উল্লেখ্য, বায়নাসূত্রে দখলপ্রাপ্ত চার শতাংশ জমিতে উক্ত মসজিদের কার্যক্রম শুরু হ’ল। ৪ শতাংশ জমি ১ কোটি টাকা মূল্য নির্ধারণ করে ২০ লাখ টাকা বায়না করা হয়েছে। অবশিষ্ট টাকা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া আরও ৪ শতাংশ জমি ক্রয় প্রক্রিয়াধীন আছে।

অনুদান প্রেরণের হিসাব নম্বর : (১) ইসলামী কমপ্লেক্স মসজিদ কক্সবাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কক্সবাজার শাখা, হিসাব নং : ০৪৭১১২০১১৭৫০১। (২) ইসলামী কমপ্লেক্স মসজিদ কক্সবাজার, শাহজালাল ইসলামী ব্যাংক, কক্সবাজার শাখা, হিসাব নং : ৩০১০১২১০০০১৪৭১৫। বিকাশ/নগদ : ০১৭৮৬-৫৬৯৪১১।






মৃত্যু সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আমীরে জামা‘আতের পাঁচদিনব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
ইসলামী সম্মেলন; প্রশিক্ষণ; কেন্দ্রীয় দাঈর সফর
কথা ও কর্মে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণ করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্সে ‘যুবসংঘ’-এর সভাপতির অংশগ্রহণ
আল-‘আওন
সংগঠন সংবাদ - .
আল-‘আওন
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
সুধী সমাবেশ
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
আরও
আরও
.