আমপাং, কুয়ালালামপুর, মালয়েশিয়া ১৩ই মে মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব রাজধানী কুয়ালালামপুরের আমপাং শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। তিনি উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে ‘সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ সম্পর্কে সারগর্ভ আলোচনা পেশ করেন। অতঃপর ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব মোবাইলের মাধ্যমে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে জনাব আবুল খায়েরকে আহবায়ক ও জনাব সোলায়মানকে যুগ্ম-আহবায়ক করে ‘আহলেহাদীছ আন্দোলন মালয়েশিয়া’ শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ হ’লেন মুহাম্মাদ আলী, আবুল হাশেম, সাইফুল ইসলাম, হাফীযুর রহমান,  মুনীরুয্যামান ও শাহরিয়ার আলম।







যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
সোনামণি
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
বন্যাত্রাণ বিতরণ
সংগঠন সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
যুবসংঘ
পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায পরিদর্শনে সঊদী আরবের বিশিষ্ট আলেম শায়খ মাহদী বিন আম্মাশ আশ-শাম্মারী
প্রশিক্ষণ
সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
আরও
আরও
.