১৯ ও ২০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার : অদ্য শুক্রবার বাদ আছর যেলার জলঢাকা থানাধীন আদর্শ বাজার বায়তুল ক্বাদীম সালাফিয়্যাহ জামে মসজিদে নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে দু’দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও সূরা সদস্য অধ্যাপক আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান সবুজ, যেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আশরাফ আলী, জলঢাকা উপযেলা সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মদ রায়হান বিন আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধরণ সম্পাদক মুহাম্মদ আব্দুল জলীল।

৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার পিয়ারপুর, মোহনপুর, রাজশাহী : অদ্য সকাল ১০-টায় যেলার মোহনপুর থানাধীন পিয়ারপুর উচ্চবিদ্যালয়ের হলরুমে রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, শূরা সদস্য মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম, প্রচার সম্পাদক আব্দুন নূর, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ, দফতর সম্পাদক আরাফাত যামান প্রমুখ। অন্যান্যের প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফাযযল হোসাইন, ‘যুবসংঘ’-এর সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি কামাল হোসাইন ও আবু বকর ছিদ্দীক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।







ইমাম প্রশিক্ষণ (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট)
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ আব্দুল হামীদ), (আনীসুর রহমান)
মৃত্যু সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন ২০১৯
সংগঠন সংবাদ
সোনামণি
যেলা সম্মেলন, নারায়ণগঞ্জ (হাবলুল্লাহকে অাঁকড়ে ধরুন!) - -আমীরে জামা‘আত
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আরও
আরও
.