‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ২০২২ সালের জন্য সুফারিশকৃত নতুন শিক্ষাক্রমে আগামী ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। যুবচরিত্র নষ্ট হচ্ছে, বেপরোয়া হয়ে উঠছে তরুণ প্রজন্ম। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য। তিনি বলেন, দেশ থেকে ক্রমান্বয়ে ইসলামী চেতনাবোধ মুছে ফেলা ও নাস্তিক্যবাদের প্রসার ঘটানোর নীলনকশা বাস্তবায়নের জন্য সুকৌশলে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সুফারিশ হয়ে থাকতে পারে। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এমন হঠকারী সিদ্ধান্ত জাতি কখনও মেনে নেবে না। অতএব শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে (দৈনিক ইনকিলাব, ২০শে জানুয়ারী’২২-এ প্রকাশিত)






মাওলানা শামসুদ্দীন-এর মৃত্যু সংবাদ
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
সুধী সমাবেশ
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ঈদুল আযহা পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
বাংলাদেশের সংবিধান হৌক ইসলাম! (আঞ্চলিক সম্মেলন : রাজশাহী)
মাসিক ইজতেমা
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
যেলা সভাপতি/প্রতিনিধির সমন্বয়ে ভার্চুয়াল বৈঠক - .
আরও
আরও
.