বংশাল, ঢাকা ১৬ই ডিসেম্বর রবিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় ঢাকার বংশালস্থ যেলা কার্যালয়ে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার ও যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সাংগঠনিক সম্পাদক  মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ প্রমুখ।

বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী ২৬শে ডিসেম্বর মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার গোদাগাড়ী থানাধীন বাবুডাইং মহিশালথায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ সদর উপযেলার উদ্যোগে এক প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাই-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম।






ইসলামী সম্মেলন
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
লেখক সম্মেলন ২০২১
যেলা সম্মেলন, নারায়ণগঞ্জ (হাবলুল্লাহকে অাঁকড়ে ধরুন!) - -আমীরে জামা‘আত
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
ক্বারী মুহাম্মাদ ছগীরুল আলম-এর মৃত্যু সংবাদ
অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলোচনা সভা
আরও
আরও
.