সাতক্ষীরা ১৭ই এপ্রিল রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মিলনায়তনে ‘সোনামণি’ সাতক্ষীরা যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক আব্দুল­াহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুর রহমান, ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান, পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম ও মুহাম্মাদ আবু তাহের।

সাতক্ষীরা ১৮ই এপ্রিল সোমবার : অদ্য বাদ ফজর বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে ‘সোনামণি’ সাতক্ষীরা যেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক আব্দুল­াহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা মুহামাদ আযীযুর রহমান, পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি শিমুল হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফাহীম হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক তামীম হোসাইন।






সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা
কর্মী সম্মেলন ২০২৪ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার (আল-‘আওন)
আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাদ্রাসা ও মসজিদ উদ্বোধন
কর্মী সম্মেলন ২০২৩-২৫
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ আব্দুল হামীদ), (আনীসুর রহমান)
দাওয়াহ সেন্টার ও পাঠাগার উদ্বোধন
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরও
আরও
.