অন্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরী করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতেছে বাংলাদেশী কিশোর নাজমুছ ছাকিব। ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছাকিব ৪০টি দেশের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় সেরা পুরস্কারটি জিতে নেয়।

তার আবিষ্কৃত স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবে। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রী কোণে কোন বস্ত্তর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। তাছাড়া এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোন কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

গত ৩রা নভেম্বর রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের বোর্ড অব ডিরেক্টর আব্দুল আযীয মোতাইরী। ছাকিব জানায়, তাদের পাশের বাসায় একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তার চলাফেরা দেখে এই স্মার্ট কন্ট্রোল গ্লাস বানানোর চিন্তা আসে। মাত্র ৩ হাযার টাকায় তার স্মার্ট কন্ট্রোল গ্লাস কেনা যাবে।

[আল্লাহ স্বীয় বান্দাদের কল্যাণে এমনি করেই এক একজনের মাধ্যমে এক একটি হেদায়াত প্রেরণ করেন। অতএব তাঁর জন্যই সকল প্রশংসা (স.স.)]






আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
গরু অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে!
ব্রিটেনের ‘সেরা স্কুল’ নির্বাচিত হ’ল দু’টি ইসলামিক স্কুল
গরু মোটাতাজা করা খামারীরা এবছর ব্যাপক ক্ষতির সম্মুখীন
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
স্বদেশ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষকের আত্মসম্মানবোধ নেই - -অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাবি
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
স্বদেশ-বিদেশ
তিন বছরের শিশুর কুরআন হিফয
১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
আরও
আরও
.