এখনো ফিলিস্তীনীদের সেবা করে চলেছেন যে ইস্রাঈলী নারী

ইয়েল নোয়, একজন ইস্রাঈলী নারী। বাড়ি দেশটির উত্তরাঞ্চলে। ‘রোড টু রিকভারি’ নামের একটি দাতব্য সংস্থা চালান তিনি। সংস্থাটির স্বেচ্ছাসেবীরা অনেক আগে থেকেই ফিলিস্তীনের পশ্চিম তীর ও গাযার মুমূর্ষু রোগীদের (বিশেষত শিশু) খুঁজে বের করে ইস্রাঈলের ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে কাজ করছেন। ইয়েল নোয়ের জন্য স্বাভাবিক এ পরিস্থিতি বদলে যায় গত ৭ই অক্টোবর। ঐ দিন ইস্রাঈলে হামলা চালায় ফিলিস্তীনী সংগঠন হামাস। সেদিনই শুরু হয় গাযা উপত্যকায় ইস্রাঈলের নির্বিচার হামলা। থমকে যায় ইয়েলের কাজও।

কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ান ইয়েল নোয়। ব্যাপক রক্তপাতের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজনকে সঙ্গী করে নিজের কাজটি চালিয়ে যাচ্ছেন ইস্রাঈলী এই নারী। হামাসের হামলায় ইয়েলের পিতা-মাতা আক্রান্ত হন। প্রাণ যায় তার সাথে কাজ করা অন্তত চার স্বেচ্ছাসেবকের। আরও চার স্বেচ্ছাসেবক তাদের পরিবারের সদস্যদের হারান। তারপরও গাযায় ইস্রাঈলী বাহিনীর নৃশংসতা বেড়ে যাওয়ার পর আর চুপ করে থাকতে পারেননি। স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে গাযা ও পশ্চিম তীরে ইস্রাঈলের তল্লাশি চৌকিগুলোয় মুমূর্ষু রোগীদের খুঁজে বের করছেন তিনি। এরপর তাঁদের ইস্রাঈলের ভেতর হাসপাতালে নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করার ভার কাঁধে তুলে নিচ্ছেন।

ইয়েল বলেন, আমি আগের মতো ফিলিস্তীনীদের সহায়তা করতে শুরু করেছি। কেননা এখনকার পরিস্থিতির জন্য তাঁদের কোন দায় নেই। বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ। তবে আমরা থামব না। সেবা দেওয়ার কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, তারা আমাদের প্রতিবেশী। তাঁদের সহায়তা দরকার। আর আমাদেরও তাঁদের সহায়তা করা প্রয়োজন।

[আমরা ইস্রাঈলী নারীর এই মানবিক সেবাকে অভিনন্দন জানাই এবং এ থেকে দেশটির যালেম সরকারকে শিক্ষা গ্রহণের আহবান জানাই (স. স.) ]







সন্তানহারা এক মায়ের আকুতি (আজকে আমি নিঃসন্তান, শুধু জিপিএ ফাইভের জন্য)
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
বিক্রি হবে চাঁদের পাথর
ভারতে গিয়ে আমি এই সরকারকে টিকিয়ে রাখতে বলেছি : পররাষ্ট্রমন্ত্রী
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
পত্রিকা বিক্রির জমানো টাকায় হজ্জ করেছেন নরসিংদীর মতীউর রহমান
যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে
আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ১ কোটি মানুষ
আরও
আরও
.