করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে যত মানুষ মারা গেছে, তার চেয়ে ৩৬ গুণ বেশী মারা গেছে হৃদরোগে। তাছাড়া করোনায় মৃত্যুর চেয়ে দ্বিগুণ হয়েছে আত্মহত্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ডেভেলপমেন্ট জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশের সঙ্গে বিবিএসের যৌথ কর্মশালায় জরিপের এই তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামীন চৌধুরী। তিনি বলেন, ২০২০ সালের প্রথম ৯ মাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, ঐ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাযার ২ জন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮০ হাযার এবং আত্মহত্যা করেছেন ১১ হাযার মানুষ।

ইয়ামীন চৌধুরী বলেন, ‘আমাদের সবার মধ্যে একটা উপলব্ধি কাজ করে এমন যে করোনায় অনেক বেশী মানুষ মারা যাচ্ছেন। কিন্তু পারসেপশন সব সময় সঠিক হয় না। করোনার চেয়েও বেশী মানুষ মারা গেছেন হৃদরোগে ও আত্মহত্যায়।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. আহমাদ হেলাল বলেন, দেশে গড়ে প্রতিদিন ২৮ জন আত্মহত্যা করে। বছরে এই সংখ্যা ১০ হাযারের বেশী। এছাড়া দেশে নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশী। প্রধানতঃ পাঁচ কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। এগুলো হ’ল যৌতুক ও পারিবারিক সহিংসতা, পরীক্ষায় ব্যর্থতা, মানসিক রোগের চিকিৎসা না করা, অন্যের আত্মহত্যা দেখে প্ররোচিত হওয়া, বিষণ্ণতা ও মাদকাসক্তি।






ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
এইডসে মৃত্যুতে এশিয়ায় দশম বাংলাদেশ
ইউরোপে তাপপ্রবাহে এক সপ্তাহে ১৬ হাযার মৃত্যু, তবু এসি ব্যবহারে রাযী নন অধিকাংশ ইউরোপীয়
ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার ৪৪৪০ শিশু
১৮ বছর পর পেট থেকে অপারেশনের কাঁচি উদ্ধার!
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
আরও
আরও
.