পাঠ্যবইয়ে বিভিন্ন ভুল নিয়ে নানা আলোচনা ও তদন্তের মধ্যেই নতুন শিক্ষাবর্ষের (২০২৩) ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে দু’টি বই পাঠদান থেকে প্রত্যাহার করে নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের দু’টি করে বই আছে। এর এক অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুশীলন বই’ ও অপর অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুসন্ধানী পাঠ’। এরমধ্যে দু’টি শ্রেণীতেই ‘অনুসন্ধানী পাঠ’ বই দু’টি আর পড়ানো হবে না।

এনসিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বই দু’টির কয়েকটি অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এ ব্যাপারে এনসিটিবি চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, আপত্তিকর ছবি ও দেশব্যাপী সমালোচনার মুখে বই প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারী পাঠ্যপুস্তকের ভুল এবং সংশ্লিষ্টদের কেউ দায়ী থাকলে তা খুঁজে বের করতে দু’টি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, উক্ত বই দু’টিতে ইসলাম ধর্ম ও মুসলমানদের ন্যাক্কারজনকভাবে কটাক্ষ করা হয়েছে। বিশেষ করে ৭ম শ্রেণীর বইতে ‘অবরোধবাসিনীর কাহিনী’ অধ্যায়ে মুসলিম নারীদের ফরয বিধান পর্দাকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে আলেম-ওলামাগণ এর তীব্র নিন্দা জানান। এমনকি সংসদেও বই দু’টি নিয়ে প্রতিবাদ করা হয়। অবশেষে চাপের মুখে সরকার বই দু’টি প্রত্যাহার করে নেয়।






বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
পুলিশের মানবিকতা (মা-মেয়ের জীবন রক্ষা)
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
সঊদী আরবে ১০৫ জন বাংলাদেশী হজ্জ পালনকারীর মৃত্যু
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
ফ্রান্স থেকে ৯ হাযার কি.মি. হেঁটে ওমরাহ পালন
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ১ কোটি ৬০ লাখ লোক অনাহারের সম্মুখীন
রাজশাহী পবা উপযেলা এসি ল্যান্ডের ‘মাটির মায়া’
আরও
আরও
.