গাযীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হ’ল দেশের প্রথম কম্পিউটার উৎপাদন কারখানার। সেই সঙ্গে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হ’ল কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। গত ১৮ই জানুয়ারী দেশের প্রথম এই কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জববার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ওয়ালটনের কারখানায় মাদারবোর্ড তৈরি হচ্ছে। চলতি বছরের মধ্যেই কম্পিউটারের সমস্ত কিছুই যেমন র‌্যাম, এএসডি ডিভাইসেস ইত্যাদি তৈরীর পরিকল্পনা রয়েছে।

ওয়ালটনের কর্মীরা জানান, বর্তমানে মাদারবোর্ড কারখানাটিতে ৫০ জনের মতো কর্মী রয়েছে। সেখানে দিনে ২০০ টির মতো মাদারবোর্ড তৈরী হচ্ছে। তবে ল্যাপটপ ও স্মার্টফোন কারখানায় একজন কর্মী প্রায় এক হাযার ২০০ ডিভাইস নিয়ে কাজ করেন।

ওয়ালটন কর্তৃপক্ষ দাবী করেছে, কারখানায় মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬০ হাযার ইউনিট ল্যাপটপ, ৩০ হাযার ইউনিট ডেস্কটপ ও ৩০ হাযার ইউনিট মনিটর। পর্যায়ক্রমে কম্পিউটারের অন্যান্য এক্সেসরিজসহ পেন ড্রাইভ, কিবোর্ড এবং মাউস উৎপাদন করবে ওয়ালটন। এ কারখানায় এক হাযার লোকের কর্মসংস্থান হচ্ছে।







যৌন হেনস্তার আখড়া ইউরোপীয় পার্লামেণ্ট
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মাত্র ১০ টাকায় সব রকমের চিকিৎসা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
মোহরানা হিসাবে বই নিয়ে প্রশংসা কুড়াল ভারতীয় মুসলিম তরুণী
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সম্পদের মালিক হ’তে চায় না তার ছেলে
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
মালির গ্রামে ১৩৪ আদিবাসী মুসলিমকে গুলি করে হত্যা
আরও
আরও
.