করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে জার্মানীর এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। থমাস শেফার নামের ঐ মন্ত্রী জার্মানীর হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দীর্ঘ ১০ বছর হেসের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেফার। করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। পরিস্থিতির মোকাবেলায় কি করা যায়, তা নিয়ে দিন-রাত তিনি কাজ করছিলেন বলেও জানা যায়।






নীরবে এইডস ছড়িয়ে পড়ছে খুলনায়
স্বদেশ-বিদেশ
নির্বাচন পরবর্তী সহিংসতা
ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের জন্য
বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার অক্সিজেন দিবে অক্সিজেট
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
বিশ্বে মাস্কের চাহিদার ৪০ শতাংশ দিচ্ছে চীন
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন : আন্তর্জাতিক সংস্থার মতামত নিতে হাইকোর্টের নির্দেশ
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
দেশে গত ৮ মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা!
আরও
আরও
.