গভীর রাতে কনকনে ঠান্ডার মধ্যে শতবর্ষী এক বৃদ্ধাকে ছালার বস্তার মধ্যে ভরে রাস্তায় ফেলে গিয়েছে পরিবারের লোকজন। গত ৮ই ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। সারা রাত তিনি ওভাবেই পড়ে থাকেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ বৃদ্ধার সৎ ছেলে ও নাতি জামাইকে আটক করেছে। শতবর্ষী বৃদ্ধার নাম হাসিনা বেগম (১০৫)।

বিধবার নিজের ছেলে, দুই সৎ ছেলে ও তাদের তাদের ছেলেমেয়েরা নিজ নিজ সংসারে ভালোই আছে। কিন্তু তাদের কারও সংসারে শতবর্ষী বৃদ্ধার ঠাই হয়নি। বৃদ্ধাকে খেতে-পরতে দিতে চায় না তার জীবিত কোন সন্তান কিংবা সন্তানদের ছেলে-মেয়েরা। ৮ই ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গফরগাঁও-ভালুকা সড়কের ষোলহাসিয়া এলাকায় তিতাস গ্যাস অফিস সংলগ্ন একটি দোকানের সামনে হাসিনা বেগমকে ফেলে রেখে যায়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, বৃদ্ধাকে স্যালাইন দেওয়া হচ্ছে। দু’চোখ বেয়ে অশ্রু ঝরছে। কি যেন বলতে চাইছেন। ক্ষীণ কণ্ঠে তা বোঝা যাচ্ছে না। বাড়ি হাসপাতাল আধা কিলোমিটারের মধ্যে হ’লেও হাসপাতালে নেওয়ার ৫ ঘণ্টার মধ্যে তার পরিবারের কোন সদস্য কিংবা কোন আত্মীয়-স্বজন দেখতে হাসপাতালে যায়নি।

স্থানীয়রা জানায়, ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সংসারের হাল ধরে রেখেছিলেন হাসিনা বেগম। এখন চলতে পারেন না। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাই হয়ত ছেলে ও পরিবারের কাছে বোঝা হয়ে গেছেন তিনি।






দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
স্বদেশ-বিদেশ
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
যাজকদের নির্যাতনের শিকার হ’ল শিশুরা
কলকাতা হাইকোর্টে ‘মাই লর্ড’ সম্বোধন বাতিল
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
ভোলায় আরও সাড়ে ৬ লাখ কোটি টাকা মূল্যের গ্যাসের সন্ধান
বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এ মামূন
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
আরও
আরও
.