মরণাপন্ন ৪০ জন শিশুকে দত্তক নিয়ে তুমুল আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের এক মুসলিম। তার এই দত্তক মিশন এখনো অব্যাহত রয়েছে। কোন শিশু মরণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই বিষাদের ছায়া নামে। অথচ যেচে সে বিষাদকেই কাছে ডেকে নেন তিনি। মহৎ এ ব্যক্তির নাম মুহাম্মাদ বাজেক। শুধু মরণাপন্ন বাচ্চাদেরই দত্তক নেন তিনি। বিশ্বে এমন নযীর আর নেই।

সাতের দশকে লিবিয়া থেকে মার্কিন মুলুকে চলে যান তিনি। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে এ কাজ করে চলেছেন তিনি। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনায় নয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেছেন তিনি। যে শিশু দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মরণাপন্ন এবং অসহায়, তাকেই আশ্রয় দেন তিনি। ইতিমধ্যে প্রায় ৪০টি শিশুকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি শিশু অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।

যে সময় মার্কিন মুলুকে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সে সময় এক অনন্য নযীর গড়ে চলেছেন এই ব্যক্তি। তবে এজন্য তিনি কোন হাততালি বা প্রশংসা পেতে চান না। শুধু মানবিক তাকীদেই এ কাজ করে চলেছেন তিনি।


[আমরা চাই তিনি এটা আল্লাহকে খুশী করার জন্য করুন। তাহ’লে ইহকাল ও পরকালে তিনি সফলকাম হবেন ইনশাআল্লাহ (স.স.)]




করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
জাতীয় আযান প্রতিযোগিতায় রাজশাহীর নাদীম মাহমূদের সাফল্য
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাযার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মায়ানমার
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
স্বদেশ-বিদেশ
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে : শেখ বশিরউদ্দীন
আরও
আরও
.