দেশের কারাগারগুলোতে সকালের নাশতায় প্রায় ২০০ বছরের পুরনো মেন্যুতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে সকালের নাশতায় কয়েদীদেরকে রুটি আর গুড়ের বদলে সপ্তাহে একদিন দেওয়া হবে ভুনা-খিচুড়ি, একদিন সবজি-খিচুড়ি। বাকী পাঁচদিন থাকবে রুটি। তবে তার সঙ্গে থাকবে একদিন হালুয়া ও বাকী চার দিন সবজি। গত ২১শে জুলাই’১৯ নাশতার নতুন এই মেন্যুর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ ব্যাপারে তিনি বলেন, বৃটিশ আমল থেকে শত বছরের রীতি ভেঙে এই কাজ করা হয়েছে। এছাড়া কারাবন্দীদের জন্য ৩৮টি ট্রেডের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন কারামুক্তির পর দক্ষতার সাথে কোন কাজ করতে পারে। এছাড়া বন্দীরা যেন প্রিয়জনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গতবছর থেকে দেশের কারাগার সমূহে বালিশ প্রদান কার্যক্রমও শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় গত ২৫শে জুলাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা ঘুমানোর জন্য বালিশ পেয়েছেন। এতদিন ছিল দু’টি কম্বল। যার একটি বিছানো হ’ত। আরেকটি ভাজ করে মাথার নীচে বালিশ বানানো হ’ত। শীতকালে আরেকটি কম্বল বেশী দেওয়া হ’ত গায়ে দেওয়ার জন্য।

[কারা সংস্কার বিষয়ে আমাদের ২০ দফা প্রস্তাবনা দ্র. ‘কারা সংস্কারে আমাদের প্রস্তাব সমূহ’ সম্পাদকীয় ১৯/৮ সংখ্যা, মে ২০১৬ (স.স.)] 






আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাঊনী সরকার জাহান্নামে জ্বলবে-আয়ারল্যান্ডের এমপি টমাস গোল্ড
আসামের ৪০ লাখ ‘রাষ্ট্রহীন’ অধিবাসীর কী হবে
স্বদেশ-বিদেশ
এবার গ্যাসের জন্য সমুদ্রবন্দর চায় ভারত
বাসক গাছের চাষ
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর ইন্তেকাল
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামী
কুরআন হিফযে ৪ সন্তানের জননীর অনন্য দৃষ্টান্ত স্থাপন
আরও
আরও
.