ভারতে মুসলিমরা সংখ্যালঘু হ’লেও স্বাধীনতা-পরবর্তী ছয় দশকে মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ বেড়েছে ৪ শতাংশ। একই হারে কমেছে হিন্দুদের অংশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত। এরপর ১৯৫১ সালে দেশটিতে প্রথম আদমশুমারি হয়। ঐ সময় ভারতের মোট জনসংখ্যা ছিল ৩৬ কোটি ১০ লাখ। পরবর্তী ছয় দশকে ভারতের জনসংখ্যা তিন গুণের বেশী বেড়েছে। সবশেষ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২০ কোটির বেশী। এসময়ে (১৯৫১-২০১১)  হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা ৩০ কোটি ৪০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬ কোটি ৬০ লাখে। আর মুসলিমদের সংখ্যা সাড়ে ৩ কোটি থেকে বেড়ে ১৭ কোটি ছাড়িয়েছে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় ৩ কোটির কাছাকাছি পৌঁছেছে।

বর্তমানে ভারতের মোট জনসংখ্যার ৭৯.৮% হিন্দু। ১৪.২% মুসলিম। আর ৬% খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, জৈনসহ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। এ বিষয়ে পিউ রিসার্চের ধর্মবিষয়ক জ্যেষ্ঠ গবেষক স্টিফেনি ক্রামের বলেন, এখন অবধি ভারতীয় মুসলিম নারীদের সন্তান জন্ম দেয়ার গড়পড়তা প্রবণতা দেশটির অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নারীদের তুলনায় বেশী, যা ভারতের জনমিতিক পরিবর্তনে ভূমিকা রাখছে।






পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র‍¨ বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
২৫ বছরে মার্কিন যুদ্ধে নিহত ৪৫ লাখ, বাস্ত্তচ্যুত ৩ কোটি ৮০ লাখ
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামী
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
বিশ্বব্যাপী আবহাওয়া বিপর্যয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হ’তে পারে
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ভয়াবহ তথ্য
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
ইসরায়েলই মুসলিম চরমপন্থী তৈরী করছে - ব্রিটিশ এমপি
আরও
আরও
.