মদ্যপানের কোন নিরাপদ মাত্রা নেই। যে কোন পরিমাণ মদপানই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকসে’ ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মদপান ক্যান্সারসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেটে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বে প্রতি তিনজনে একজন মদ পান করে। অপরিণত বয়সে মৃত্যু ও প্রতিবন্ধিতার জন্য সপ্তম ঝুঁকিপূর্ণ অভ্যাস মদ্যপান। প্রতিবছর ২৮ লাখ মানুষ মারা যায় মদের কারণে। গবেষকেরা বলেছেন, মদের কোন নিরাপদ মাত্রা নেই।

প্রবন্ধে বলা হয়, ডেনমার্কের মানুষ সবচেয়ে বেশী মদ পান করে। দেশটির ৯১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৯৫ দশমিক ৩ শতাংশ নারী মদ পান করে। সবচেয়ে কম মদ পান করা দেশগুলোর তালিকায় আছে মুসলিম দেশগুলো। আর সবচেয়ে কমসংখ্যক নারী মদ পান করে বাংলাদেশে। এদেশের শূন্য দশমিক ৩ শতাংশ নারী মদপান করে বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। [রাসূল (ছাঃ) বলেছেন, যার অধিক মাত্রায় মাদকতা আনে, তার কম মাত্রাও হারাম’ (তিরমিযী হা/১৮২৫ প্রভৃতি)]






দুর্নীতিতে দুই ধাপ নীচে নেমেছে বাংলাদেশ
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আইএস চালাচ্ছে ইসরাঈলের মোসাদ - ব্রিটিশ এমপি
প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে ভারতে
ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে
ভারতে তিন বছরে ১৩ লাখের অধিক নারী-কিশোরী নিখোঁজ
শরণার্থী কেন্দ্রের ৪০ লাখ শিশু শিক্ষা বঞ্চিত
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
সৈকতে লাল জোয়ার
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
প্রতিবছর ৭ শত পিতৃহীন মেয়েকে বিবাহ দেন যে ব্যবসায়ী!
আরও
আরও
.