আমেরিকার বিজ্ঞানীরা হাতে বেঁধে রাখা যায় এমন একটি সেন্সর প্যাচ তৈরি করতে চলেছেন, যা হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করবে। এই সেন্সর ক্রমাগত রোগীর অবস্থা তার চিকিৎসকের কাছে পাঠাবে। বিজ্ঞানীদের যে দলটি এটি তৈরি করছেন তারা বলছেন, চিকিৎসকরা দূরে বসেই সর্বক্ষণ রোগীর অগ্রগতি অবনতি পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে তার আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত একটি গবেষণার ফলাফল আমেরিকায় বিজ্ঞানীদের একটি সম্মেলনে প্রকাশ করা হয়েছে।

এই সেন্সর দেখতে ছোট এক টুকরো প্লাস্টারের মতো যা চামড়ার সাথে লাগিয়ে দেয়া যায়। এরপর বিনা তারেই এ প্যাচটি চিকিৎসকদের কাছে তথ্য পাঠাতে পারবে। এর মাধ্যমে স্ট্রোকে আক্রান্ত রোগীর কোন পেশী কাজ করছে বা করছে না এবং স্ট্রোকের কারণে শরীরের ঠিক কোথায় ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বোঝা যাবে। এ বছরের শেষে পরীক্ষা পর্ব শেষ হ’লে এটির বাণিজ্যিক উৎপাদন হয়তো শুরু হবে।






স্বদেশ-বিদেশ
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
দেশে প্রথমবারের মত কনুইসহ সম্পূর্ণ বাহু সফলভাবে প্রতিস্থাপন
দেশে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশ ধূমপায়ী
বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি : ওষুধের দাম ২২ কোটি টাকা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়
শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশী হচ্ছে - -আইনমন্ত্রী আনিসুল হক
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় দেশে
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
মোহরানা হিসাবে বই নিয়ে প্রশংসা কুড়াল ভারতীয় মুসলিম তরুণী
আরও
আরও
.