তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ নামে ঐতিহাসিক এক অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে সঊদী আরবের শীর্ষ অর্থনৈতিক পরিষদ। সঊদী বাদশাহ সালমানের পুত্র, ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান এই অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি তার সংস্কার পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ প্রসঙ্গে বলেন, ২০২০ সালের মধ্যে আমরা তেল ছাড়াই চলতে পারব। রাজস্বের ৮০ শতাংশ তেল থেকে আসলেও সম্প্রতি তেলের মূল্য কমে যাওয়ায় ব্যাপক বাজেট ঘাটতির মুখে পড়েছে তেল সম্পদে সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী এই দেশটি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্যই নতুন এই সংস্কার পরিকল্পনা। পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের একটি সার্বভৌম বিনিয়োগ তহবিল গঠন করা। বিদেশীরা যেন সঊদী আরবে দীর্ঘসময় অবস্থান করে চাকরী করতে পারেন, সেজন্য একটি নতুন ভিসা পদ্ধতি চালু করা। বিলাস পণ্য আমদানীর ওপর উচ্চ শুল্ক আরোপ করা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ৬ শতাংশ হারে কর আরোপ ইত্যাদি। তবে এতে প্রথম বছরে ছয় শতাংশ থেকে শুরু করে ক্রমান্বয়ে ৫ম বছরের মাথায় স্থায়ীভাবে ২ শতাংশ করে কর আদায় করা হবে।






দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
এবার তিউনিসিয়ায় হিজাব নিষিদ্ধ!
ড্রোনে করে হজ্জের স্বপ্ন, পূরণ হ’ল যেভাবে
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা হামাস ও ফাতাহর
মুসলিম জাহান
মারাত্মক ক্ষতিকারক পঙ্গপালকে যেভাবে উপকারে লাগাচ্ছে পাকিস্তান
মুসলিম জাহান
আরও
আরও
.