বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের আল-মাকতূম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বর্তমান দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে একটি। কিন্তু নির্মিতব্য এই টার্মিনালটি দুবাই বিমানবন্দরের আকারের চেয়ে পাঁচ গুণ বড় হবে। টার্মিনালটির নির্মাণ শেষে অপারেশন শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে প্রতি বছর ১৫ কোটি যাত্রীকে পরিষেবা দিতে পারবে আল-মাকতূম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরবর্তী ১০ বছরে এই সক্ষমতা ২৬ কোটিতে উন্নীত করা হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরোদমে চালু হ’লে আল-মাকতূম বিমানবন্দরে একই সময়ে ৪০০ উড়োজাহায অনায়াসে উড্ডয়ন-অবতরণ করতে পারবে। ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন রাখতে আল-মাকতূম বিমানবন্দরে থাকবে পাঁচটি রানওয়ে। এটি নির্মাণে ব্যয় হবে ১ লাখ ২৮ হাযার কোটি দিরহাম বা ৩৮ লাখ ২৯ হাযার কোটি টাকা।







তুরষ্কে ছালাতে উৎসাহিত করার অভিনব পন্থা
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
স্বর্ণমিশ্রিত জাফরান কালিতে লেখা কুরআন
সরকারী চাকরির প্রয়োজন নেই, আমরা চাই সন্তান নিতে
রামাযান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমাল কাতার; ১০ হাযার পণ্যের মূল্য ৭৫% কমালো আরব আমিরাতের সুপারশপ মালিকেরা
গাযায় ইস্রাঈলী হামলায় ইয়াতীম ২৪ হাযার শিশু
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
হজ্জ পালনকারীদের বাড়তি অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান, প্রতিজন পাচ্ছেন ৯৭ হাযার রুপি
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
পাকিস্তানের দীন মুহাম্মাদের হাতে লক্ষাধিক মানুষের ইসলাম গ্রহণ
মুসলিম বিশ্বের যেসব দেশে বোরক্বা নিষিদ্ধ
আসাম কি পরবর্তী রাখাইন হ’তে যাচ্ছে?
আরও
আরও
.