সঊদী আরবের রাজধানী রিয়াদে গত ১৭ই সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সঊদী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, যেকোনো একটি দেশ আক্রান্ত হ’লে তাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে সঊদী আরব ও পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি অর্জনের জন্য যৌথ প্রতিশ্রুতি বহন করে। এর লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার দিকগুলো বিকাশ করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা।

উল্লেখ্য, উক্ত দু’টি দেশের মধ্যে দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক কৌশলগত সামরিক সহযোগিতা, পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। পাকিস্তানের জন্য যেমন সঊদী আরব আর্থিক সহায়তা ও তেলের একটি গুরুত্বপূর্ণ উৎস। তেমনি সঊদী আরবের জন্যও পাকিস্তান বিশেষত প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ উৎস। বহুবার পাকিস্তানি সামরিক বাহিনী সঊদী আরবে দায়িত্ব পালন করেছে এবং সেখানে সামরিক প্রশিক্ষণ দিয়েছে।

তবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে সঊদী আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। প্রায় আট দশকের পুরোনো এই মিত্রতার ইতিহাসে এটিকে একটি মাইলফলক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।







বিশিষ্ট হাদীছ গবেষক ড. মুহাম্মাদ ‘উজাজ আল-খতীব (১৯৩২-২০২১)-এর মৃত্যু
মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম (আল-আক্বছায় ইহূদীবাদী পুলিশের ভয়াবহ হামলা)
তুরস্কে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ১০ লাখ কোটি টাকা ছাড়াবে
১ ট্রিলিয়ন ডলার বা ১১৮ লাখ কোটি টাকা মূল্যের খনি, তালেবানের হাতে আফগানিস্তানের নতুন অস্ত্র
আসাম কি পরবর্তী রাখাইন হ’তে যাচ্ছে?
ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
সাদ্দাম হোসাইনই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক
আরও
আরও
.