স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে ইমাম নববী (রহঃ) নির্বাচিত রাসূল (ছাঃ)-এর ৪০ হাদীছ গ্রন্থটি অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়া সরকার। গত ১৯শে আগস্ট মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা প্রসারে আনুষ্ঠানিকভাবে হাদীছ শিক্ষার মডিউলটি চালু করা হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের সকল স্কুলে এটি বিতরণ ও পড়ানো হবে।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদিক বলেছেন, নতুন এই মডিউলে শিক্ষক ও শিক্ষার্থীরা ইমাম নববীর নির্বাচিত ৪০ হাদীছ সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ পাবে। তা তাদের মূল্যবোধ গঠনে সহায়তা করবে এবং নিজ জীবনে এর মূল শিক্ষা বাস্তবায়ন করবে। মুসলিম শিশুদের মধ্যে ইসলামের উপলব্ধি ও নৈতিকতাবোধ তৈরির ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ইসলামী শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক ওমর ছালেহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীমের সুফারিশে হাদীছ শিক্ষার মডিউলটি তৈরি করা হয়। যেন স্কুল স্তরে থাকতেই হাদীছের সঙ্গে মুসলিম শিক্ষার্থীদের পরিচয় ঘটে এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব ও গভীর ধর্মীয় মূল্যবোধ গড়ে ওঠে। 

[সুন্দর উদ্যোগ। এতে হাদীছ চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আমাদের দেশে শিক্ষানীতি প্রণয়নে যারা দায়িত্ব পালন করছেন, তারা কি বিষয়টি লক্ষ্য করুন! (স. স.)]







কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে ভাইয়ের অফিস সীলগালা করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
জেলখানাতেই কুরআন হেফয করল ৬০৫ বন্দী
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে; ৫ ভাগ মানুষ প্রতিদিন ১ বেলা খাবার পায়
সিরিয়ায় চালু করা হ’ল ইসলামী শরী‘আহ আইন
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ ছালেহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান-এর মৃত্যু
আরও
আরও
.