সঊদী আরবের সবচেয়ে বয়স্ক মানুষ আলী ইবনে মুহাম্মাদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪৭ বছর। চার বছর আগে তিনি সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেন। জানা যায়, এ দীর্ঘ জীবনে তিনি কখনো হাসপাতালে যাননি। তিনি ঘরেই সবজি ও ফলের জুস করে খেতেন। চিনিযুক্ত খাবার তিনি কখনোই গ্রহণ করেননি। প্রতিদিন এশার ছালাত আদায়ের পর ঘুমাতে যেতেন ও ফজরের আগেই উঠে তাহাজ্জুদ ছালাত আদায় করতেন। ১০০ বছর বয়সেও তিনি নিয়মিত স্বীয় আবাসভূমি থেকে চার কিলোমিটার হেঁটে গিয়ে জুম‘আর ছালাত আদায় করতেন। ইয়াহইয়া নামে পরিবারের এক সদস্য বলেছেন, তিনি সবসময় নিজের ক্ষেতের অর্গানিক খাবার খেতেন। তার খাবার তালিকায় ছিল গম, ভুট্টা, বার্লি ও মধু। তিনি নিজ খামারের গবাদি পশুর গোশত খেতেন। তিনি প্রক্রিয়াজাত খাবার ও ভূরিভোজ এড়িয়ে চলতেন। মৃত্যুর আগে শেখ আলী বলেছেন, আগেই জীবন সুন্দর ছিল। এখন মানুষ আর আগের মতো নেই। তাই আমি মানুষের মধ্যে একাকীত্ব অনুভব করি।

[আধুনিক নামধারীরা এই বয়োবৃদ্ধ মানুষটির অনুভূতি থেকে শিক্ষা গ্রহণ করবেন কি? (স.স.)]







কাজাখস্তানে ছিয়ামপালনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে
নির্বাচনে জয় লাভের পর মাহাথিরের সেই আলোচিত টুইট
৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সঊদী সরকার
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
মুসলিম জাহান
মুসলিম জাহান
৮ সহস্রাধিক মুসলিম গণহত্যার যে বিচার ২৫ বছরেও হয়নি
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেয সেনাপ্রধান ফিল্ড মার্শাল আছিম মুনীর
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
মুসলিম রোগীর চিকিৎসা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ডাক্তার অরিভিয়া
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
আরও
আরও
.