সঊদী আরবে রক্তের বিনিময় গ্রহণ না করেই ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন পিতা মুহাম্মাদ বিন সাগাহ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের বেসার এলাকায় এক সভায় ছেলের হত্যাকারীকে ক্ষমার ঘোষণা দেন তিনি। ক্ষমা করার সময় তিনি বলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর শপথ, রক্তমূল্য হিসাবে আমি এক রিয়ালও গ্রহণ করব না।

দেশটিতে হত্যার ঘটনায় রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার আইন রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সঊদীতে সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। চলতি বছরই আরেক পিতা তার ছেলের হত্যাকারীকে বিচারের শেষ মুহূর্তে গিয়ে ক্ষমা করে দেন।







মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
ফিলিস্তীনের উপর ইস্রাঈলী বিমান হামলা
আরব ইয়ুথ সার্ভে ২০১৬: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে
সঊদী আরবে বাতিল হ’ল ‘কাফালা’ পদ্ধতি; প্রয়োজন হবে না নিয়োগকর্তার অনুমতি
স্বর্ণমিশ্রিত জাফরান কালিতে লেখা কুরআন
১৯ কোটি বছর আগের পাথরে লেখা ‘বিসমিল্লাহ’!
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবু আহমাদ
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
ইস্রাঈলী হামলায় এক হাযার মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম
ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
সঊদী আরবে এবার মিলল হোয়াইট গোল্ড লিথিয়াম
আরও
আরও
.