আগামী ১০ বছরে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। গবেষণা অনুযায়ী, মাথাপিছু আয়ের হিসাবে আগামী এক দশকে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। ব্যাংকটি বলছে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১,৬০০ ডলার। ২০৩০ সালে এই আয় দাঁড়াবে ৫,৭০০ ডলার। অন্যদিকে বর্তমানে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার কিন্তু ২০৩০ সালে হবে ৫,৪০০ ডলার, যা বাংলাদেশ থেকে ৩০০ ডলার কম। স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং এই মহাদেশের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে খুবই উল্লেখযোগ্য। গবেষণায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে সবচেয়ে বেশি, কারণ এসব দেশের লোকসংখ্যা হবে বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ এবং পুরো দশক ধরে এই ধারা অব্যাহত থাকবে। এশিয়ার এই দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপিন।






করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু
আদালতের রায়ে ৪৫ দম্পতির মুখে হাসি
যাত্রাপথে ছালাতের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন
স্বদেশ-বিদেশ
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন
হাযার হাযার মানুষকে করোনা থেকে রক্ষা করেছে মাস্ক
১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা - -এইচ টি ইমাম
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
কাশ্মীর বিরোধ নিরসনে প্রস্তাব
আরও
আরও
.