ভারতের উচ্চবর্ণের হিন্দুরা গরুকে মায়ের মর্যাদা দেওয়ায় ভারত সরকার অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও বাংলাদেশে গরু রফতানী বন্ধ করেছে, কয়েকটি রাজ্যে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ করেছে, বিভিন্ন জায়গায় এ নিয়ে হামলা-মামলা হয়েছে; এখন সেই গরু নিয়ে বিপদে পড়ে গেছে দেশটি।

জাত-পাতের কারণে দেশের নিমণবর্ণের দলিত সম্প্রদায়কে অবজ্ঞা করায় তারা সাফ জানিয়ে দিয়েছে রাস্তাঘাট থেকে মরা গরু সরাবে না। উচ্চবর্ণের হিন্দুদের উদ্দেশ্যে তাদের বক্তব্য- গরু তোমাদের মা। রাস্তাঘাটে ও গোয়ালে মরে পড়ে থাকা গরু তোমরাই সরাও। তোমরাই মরা গরুর অন্ত্যেষ্টিক্রিয়া কর। ফলে কয়েক দিন থেকে গুজরাটের বাড়িঘর থেকে শত শত মরা গরু না সরানোয় দুর্গন্ধ ছড়িয়েছে বাতাসে। হাট-বাজার ও রাস্তা-ঘাটে চলাফেরা করা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের।

‘দ্য হিন্দু’ পত্রিকার খবর অনুযায়ী গুজরাটের বিভিন্ন শহরের রাস্তায় অন্তত ৫শ’ থেকে এক হাযার মরা গরু পড়ে রয়েছে। প্রতি মরা গরু সরানোর জন্য আগে ২শ’ টাকা দেয়া হ’ত। এখন প্রতি গরুতে এক হাযার টাকা পর্যন্ত দেয়ার প্রস্তাব করা হ’লেও দলিত সম্প্রদায় কোন প্রস্তাবই মানছে না। তাদের দাবী আমরা টাকা চাই না নাগরিক অধিকার চাই। এক দেশে কেউ প্রথম শ্রেণীর নাগরিক কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকতে পারে না। তারা নাগরিক হিসাবে সমান অধিকার না পাওয়া পর্যন্ত মরা গরু সরাবে না এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

জাতপাতের কারণে ভারতে দলিত সম্প্রদায়কে সামাজিকভাবে অচ্ছুত মনে করায় কার্যতঃ তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচিত হয়। ইচ্ছে করলে দলিতরা কোন হোটেলে প্রবেশ করে খেতে পারে না। হোটেলে এবং রেস্তোরাঁয় দলিতদের জন্য আলাদা প্লেট-গ্লাস-চায়ের কাপ ব্যবহার করা হয়।






মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
ঐতিহাসিক ঐক্যমত : শান্তির পথে দুই কোরিয়া
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
মাদ্রাসা ও মসজিদের শহরে পরিণত হচ্ছে নিউইয়র্ক!
শিক্ষার্থী সংকটে ধুঁকছে সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষার্থীতে ঠাসা বেসরকারী কিন্ডারগার্টেন-মাদ্রাসা
আরও
আরও
.