আধুনিক গণতন্ত্রের ধারক মনে করা হয় যুক্তরাষ্ট্রকে। কিন্তু সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাই আজ নড়বড়ে। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গণতন্ত্র মার খাচ্ছে বিশ্বজুড়েই। সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসিস ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ১৭৯টি দেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে প্রস্ত্ততকৃত এই প্রতিবেদনে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে ১৭৯টি দেশের মধ্যে ১৫৮টি দেশে সামগ্রিক গণতান্ত্রিক অবস্থার উন্নতি হয়নি অথবা অবনতি ঘটেছে। ঐ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলসহ ২৪টি দেশ রয়েছে, যাদের গণতন্ত্র চর্চায় ব্যাপক অবনতি ঘটেছে। প্রকৃত অর্থে এই দেশগুলো কর্তৃত্ববাদী শাসনের দিকে ঝুঁকছে।

প্রতিষ্ঠানটির মতে, বিশ্বে বর্তমানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার মধ্যে বসবাস করছে। ২০১৬ সালে সারা বিশ্বে প্রায় ৪১ কোটি ৫০ লাখ মানুষ কর্তৃত্ববাদী শাসনে পিষ্ট হয়েছে। ২০১৮ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কোটিতে। গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হচ্ছে বিশ্বজুড়েই। অনেক নেতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হ’লেও পরে তাঁরাই গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গণতন্ত্রের ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা দেশগুলোতে ঐ ব্যবস্থা নিয়ে আস্থা কিছুটা কমলেও ছোট দেশগুলোয় আস্থা বেড়েছে। গণতান্ত্রিক চর্চার দাবীতে ইরান, লেবানন, ইরাকেও বিক্ষোভ হচ্ছে।






হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী
পেটে ১১৬ পেরেক
যুক্তরাষ্ট্রে কয়েক বোতল বিয়ারের জন্য শিশু বিক্রি!
চিংড়ী ব্যবসার আড়ালে চালের গুঁড়া দিয়ে ক্যাপসুল তৈরী করত খুলনার শাহনেওয়ায
গাছ কাটলেই বেরোয় রক্ত
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ দিয়ে মানবিকতার নযীর সৃষ্টি করল আর্জেন্টিনার নারী পুলিশ
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
দুর্নীতিতে দুই ধাপ নীচে নেমেছে বাংলাদেশ
আরও
আরও
.