ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে ‘অ্যাসোসিয়েশন ফ্রান্সিস দেস ভিক্টিমস দ্য টেররিজম’ নামে একটি এনজিওর প্রধান সেন্ট মার্ক বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানরাই সবচেয়ে বেশী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার। তার দাবী, সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বরং বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা’।

সম্মেলনটিতে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু আমাদের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া সেতুবন্ধনটি আমরা পুনর্নিমাণ করতে চাই’।

উল্লেখ্য, ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশী মুসলিমদের বসবাস। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশী মুসলিম সংখ্যালঘু। ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা যায়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপে ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।

[ইসলামকে আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিরোধীরা সন্ত্রাসবাদকে হাতিয়ার বানিয়েছে। অথচ ইসলামের শিক্ষা এর বিপরীত। আর এখানেই তাদের ব্যর্থতা। ইনশাআল্লাহ মুসলিমরাই সর্বদা বিজয়ী (স.স.)]






বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
উৎপাদিত খাদ্যের অর্ধেকই ফেলে দেয় আমেরিকানরা
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
স্বদেশ বিদেশ
রামের লঙ্কা জয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার তুলনা!
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
ফারাক্কা ও গজলডোবা বাঁধ ভেঙ্গে দাও - -বাপা
লাখ টাকার গহনা ফিরিয়ে দিলেন রিকশাচালক মুহাম্মাদ নূর
আরও
আরও
.