কট্টর ডানপন্থী আদর্শ ও ইসলামভীতিতে আচ্ছন্ন ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কিশোর বয়সে পারিবারিক বিচ্ছিন্নতা ও ভ্রান্ত মতাদর্শের গোলক ধাঁধায় বন্দি কার্টারের জীবনের মোড় ঘুরে যায়। তার মতে, কুরআনের আধ্যাত্মিক শিক্ষাগুলো পড়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কার্টার দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিবেদনে নিয়োজিত ছিলেন। ইসলামের সঙ্গে তার পরিচয় মূলত কুরআন পড়া এবং মুসলিম সমাজের জীবনধারার সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে গড়ে ওঠে।

কার্টার ইসলাম গ্রহণকে তাঁর জীবনের জন্য এক ‘জীবনরক্ষাকারী অভিজ্ঞতা’ হিসাবে বর্ণনা করেন। তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘কালেমা শাহাদাত পাঠের দিনটি ছিল আমার জন্য নতুন এক জন্ম এবং জীবনের প্রকৃত সূচনা’। তিনি বলেন, প্রোপাগান্ডা ও ঘৃণার আবরণে ঢাকা ইসলামের প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করে তিনি উপলব্ধি করেন যে, সংবাদ মাধ্যম সমূহের বিষাক্ত ইসলামোফোবিক বয়ান মানুষকে চিরন্তন সত্য থেকে কতটা দূরে সরিয়ে রাখে।

[আমরা কার্টারের ইসলাম গ্রহণকে ধন্যবাদ জানাই। এর উপরে যেন তিনি আমৃত্যু দৃঢ় থাকতে পারেন, সেজন্য আল্লাহর নিকট প্রার্থনা জানাই। সাথে সাথে মুসলমান হয়েও যারা কুরআন থেকে আলো পাননি, এই ঘটনা থেকে তাদের শিক্ষা গ্রহণের আহবান জানাই। (স.স.)]







মুসলিম জাহান
মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম শায়খ আইয়ূবের মৃত্যু
প্রবাসীদের আয়ের ওপর ৬ শতাংশ হারে কর বসবে
সঊদী শীর্ষ অর্থনৈতিক পরিষদে সংস্কার প্রস্তাব অনুমোদন
মুসলিম জাহান
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
মুসলিম জাহান
দাড়ি-হিজাবের পর আরবী নাম রাখা নিষিদ্ধ করল তাযিকিস্তান
খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ)-এর কবর শী‘আদের হামলায় ক্ষতিগ্রস্ত
ড্রোনে করে হজ্জের স্বপ্ন, পূরণ হ’ল যেভাবে
ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা হামাস ও ফাতাহর
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
আরও
আরও
.