পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর যেলার তারবেলায় মিলেছে বিশাল স্বর্ণের মওজুদ। গত ৪ঠা নভেম্বর মঙ্গলবার পাকিস্তানের এয়ার করাচীর চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গওহর জানান, তারবেলায় আবিষ্কৃত এ সোনার আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, স্বর্ণের এ মওজুদ পাকিস্তানের অর্থনীতির জন্য এক গেমচেঞ্জার হ’তে পারে। এ সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করাও সম্ভব। তিনি আরো জানান, আন্তর্জাতিক পর্যায়ের খনন কোম্পানি-অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন গওহর। রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত দেশটির জন্য এটি আল্লাহর এক ‘অপ্রত্যাশিত অনুদান’ হ’তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
সউদী আরবে মিলল ২ হাযার বছর আগের পাথর খোদাই করে তৈরিকৃত শহর
সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
এশিয়ার ৫ দেশের চেয়ে হজ্জের খরচ বেশী বাংলাদেশে
রাজবন্দীদের সমর্থনে টুইটারে পোস্ট দেওয়ায় সঊদী স্কুলছাত্রীর ১৮ বছরের কারাদন্ড
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভাইকে কিডনী দিতে লটারী!
তালেবানদের প্রশংসায় মার্কিন সেনা কর্মকর্তা
নিজেরাই তেল উত্তোলন করছে তালেবান সরকার
আরও
আরও
.