গাযায় ইস্রাঈলের সামরিক অভিযানে সেখানকার পরিস্থিতি এখন ভয়াবহ ও অমানবিক কষ্টকর বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে তিনি বলেন, ফিলিস্তীনীদের ওপর ইস্রাঈলের সামরিক অভিযান এবং যুদ্ধের পদ্ধতি গাযায় ভয়াবহ ও অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। তিনি বলেন, ইস্রাঈল খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং জীবনরক্ষাকারী ত্রাণ আটকে দিচ্ছে। ঈস্রাঈলী শীর্ষ কর্মকর্তাদের মানবতাবিরোধী ও ঘৃণা ছড়ানো বক্তব্য ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অপরাধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর মুখপাত্র জেন্স লারকে বলেছেন, গাযা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটিই একমাত্র সংজ্ঞায়িত একটি ভূখন্ড, যেখানে ১০০ শতাংশ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, গাযা উপত্যকায় ইস্রাঈলী বাহিনীর হামলায় এ পর্যন্তনিহতের সংখ্যা প্রায় ৫৬ হাযার ১৫২ জনে পৌঁছেছে।

[(সবকিছু জানা সত্ত্বেও বিশ্ব নীরব কেন? অর্থ ও অস্ত্র শক্তিতে বলিয়ান পাশ্চাত্য বিশ্ব বিশেষ করে জি-৭ তাদের গত ১৬ই জুনের বৈঠকে ইস্রাঈলকে সমর্থন দিয়েছে। তাতে তাদের বর্বরতা আরও বৃদ্ধি পেয়েছে। অতএব শুধু কথায় সমবেদনা নয়, কাজে এই বর্বরদের হাত টেনে ধরুন! (স.স.)।]







পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান লাভ, বদলে যেতে পারে অর্থনীতি
কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন
নিজেরাই তেল উত্তোলন করছে তালেবান সরকার
ব্যাংকিং খাতে সূদভিত্তিক লেনদেন পুরোপুরি বাদ দিয়েছে আফগানিস্তান
সিরিয়া থেকে ৫০ টন স্বর্ণ পাচার করেছে যুক্তরাষ্ট্র
মানবিক সহায়তা প্রদানে শীর্ষে তুরস্ক
মুসলিম জাহান - .
মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
দাড়ি-হিজাবের পর আরবী নাম রাখা নিষিদ্ধ করল তাযিকিস্তান
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
আরও
আরও
.