সম্প্রতি সঊদী সরকার পবিত্র কা‘বা ও মসজিদে নববীতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সিদ্ধান্তের ফলে এখন থেকে উভয় হারাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোন পর্যটক আর ছবি তুলতে পারবেন না। পবিত্র এই দুই মসজিদসহ হজ্জের আনুষ্ঠানিকতার সময় ছবি উঠানোর প্রবণতা রীতিমত ভয়াবহ রূপ ধারণ করেছিল। এবার তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

সম্প্রতি মসজিদে নববীতে এক ইসরাঈলী নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করার পর গত ১২ই নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারী করার সিদ্ধান্ত দেয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কা‘বাঘর ও মসজিদে নববীর পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণন রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এসব এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে ইবাদত-বন্দেগীরতদের নানাবিধ সমস্যা হয়।






সিরিয়া সংঘাত ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে - -ফরাসী পররাষ্ট্রমন্ত্রী
কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন
মুসলিম জাহান
২০ বছর কোমায় থাকা সঊদী প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
সরকারী চাকরির প্রয়োজন নেই, আমরা চাই সন্তান নিতে
শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার পরিকল্পনা সঊদী আরবের
পাকিস্তানের অন্যায়ই বাংলাদেশ সৃষ্টির কারণ - -নওয়ায শরীফ
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
ঘাস ও লতা-পাতা খেয়ে বাঁচার চেষ্টা সিরিয়ার মানুষের!
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
ইসলামী শরী‘আহ আইন আরও যোরদার করছে মালয়েশিয়া
মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
আরও
আরও
.