কথিত চরমপন্থী গ্রুপ ‘আইএস’-এ যোগ দিতে বাধা প্রদানকারী মা-কে হত্যা করায় ২০ বছর বয়সী দুই যমজ ভাইকে গ্রেপ্তার করেছে সঊদী প্রশাসন। গত ২৪শে জুন ঐ হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনার পর চরমপন্থী এই গ্রুপের উত্থান নিয়ে সঊদীদেব মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আবার এর মধ্যেই গত ৪ঠা জুলাই’১৬ মসজিদে নববীর কাছে আত্মঘাতী হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

২৪শে জুনের ঐ হত্যাকান্ডের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘যমজ দুই ভাই খালেদ ও ছালেহ রাজধানী রিয়াদে অবস্থিত তাদের নিজ বাড়িতে ৬৭ বছর  বয়সী মা হাইলা, ৭৩ বছর বয়সী পিতা ও ২২ বছর বয়সী ভাইকে ছুরি মেরেছে বলে সন্দেহ করা হচ্ছে এবং তাদের সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তাদের মা মারা যান এবং তারা পিতা-মাতা ও ভাইকে ছুরি মারার পর সীমান্ত পেরিয়ে ইয়েমেনে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়। উল্লেখ্য, সঊদী আরবে গত বছর জুলাইয়ের পর সন্দেহভাজন চরমপন্থীদের হাতে পরিবারের সদস্যদের নিহত হওয়ার এটি পঞ্চম ঘটনা।







রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
আযান দিতে দিতেই মারা গেলেন যে মুওয়াযযিন
ফিলিস্তীনীদের ত্রাণ দেয়া বন্ধ করল ডব্লিউএফপি
২৯ দিনেই কুরআন মুখস্থ
খ্রিস্টান ব্যবসায়ী প্রতিদিন ৮০০ জনকে ইফতার করান
দেশভেদে ৯ থেকে ২৩ ঘণ্টা ছিয়াম পালন করছেন মুসলিমরা
দিল্লী সহিংসতা : ৫৩ জন মুসলিম নিহত
হজ্জযাত্রীদের জন্য বিশ্বের প্রথম কুলিং ইহরাম আনলো সঊদী আরব
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
সঊদী-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি : হামলা হলেই যৌথ পদক্ষেপের অঙ্গীকার
দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
মাসব্যাপী রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ডা. যাকির নায়েক
আরও
আরও
.