পাকিস্থানের প্রখ্যাত হানাফী দাঈ মাওলানা তারেক জামীল পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হ’তে চেয়েছেন। গত ২৩ শে আগস্ট জুম‘আর খুৎবায় তিনি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট টীমের ধর্মীয় শিক্ষক হ’তে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ক্রিকেটের পদ্ধতিগত নিয়ম-কানূন মেনে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করেন, তবে তা খুবই উত্তম কাজ হবে।

ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা দাওয়াতী কাজকে আরও বেগবান করবে উল্লেখ করে মাওলানা তারেক জামীল বলেন, আমি মনে করি যদি ক্রিকেটারদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ থাকে তাহ’লে এটি সেরা একটি দাওয়াতও হবে। আজ গোটা বিশ্ব ক্রিকেটের পাগল। ফলে ক্রিকেটারদের প্রতি অনুরক্তদের মাঝে দাওয়াত পৌঁছাতে পারবো। তিনি আশা করেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তার জন্য এ নতুন পদটি সৃষ্টি করবেন। ফলে তিনিই হবেন ইতিহাসের প্রথম আধ্যাত্মিক কোচ।






মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
ইতিহাসে সর্বোচ্চ বিদেশী মুছল্লীর ওমরাহ পালন
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
ভারতের মুম্বাই থেকে আরব আমিরাত পর্যন্ত সাগরের নীচ দিয়ে তৈরী হচ্ছে টানেল!
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
ট্রাম্পের চুক্তি মেনে নিতে কয়েকটি আরব দেশের চাপ প্রয়োগে মাহমূদ আববাস বিস্মিত
হজ্জের স্বপ্ন পূরণ হ’ল নওমুসলিম খৃষ্টান যাজকের
সঊদী আরবের স্কুলের পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে ফিলিস্তীনের মানচিত্র
১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সঊদী নারী
সমুদ্রে মনুষ্যহীন নৌযান আনছে তুরস্ক
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
ইউরোপের সবচেয়ে বড় মসজিদ চেচনিয়ায়
আরও
আরও
.