মালয়েশিয়ার সদ্য নির্বাচিত ৯২ বছর বয়সী প্রধানমন্ত্রী জনপ্রিয় নেতা মাহাথির মোহাম্মদ নির্বাচনে জয় লাভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি গুরুত্ববহ পোস্ট করেন। যেখানে তিনি বলেন, আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার জীবনের বাকি অংশ মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে ও আত্মসমর্পণ করে কাটাতে চাই। ...যখন আমি আমার চোখ বন্ধ করি তখন দেখতে পাই, আমার জনগণকে শোষণ করা হচ্ছে। ...আমি জানি আমাকে কিছু করতে হবে। যারা নিজেদের অপরাধকে অনুধাবন করে না, তাদের অপরাধগুলো চোখের সামনে দেখে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। হে আল্লাহ, তুমি অনুগ্রহ করে আমার আয়ু ৯৩ বছর পর্যন্ত বৃদ্ধি করেছ। আমি এখনো আমার শেষ যুদ্ধ মোকাবেলায় তীক্ষ্ণ ও গভীরভাবে ভাবতে যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান।...

আমার একটি ইচ্ছা হ’ল, মৃত্যুর পর আমার নাম ও নিজেকে প্রশংসিত দেখতে চাই না। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমাকে স্মরণ করার কোন প্রয়োজন নেই। আমি যা করেছি তা শুধু মৃত্যুর পর আপনার সাথে সাক্ষাতের আশায় আপনারই প্রেরিত বিধান মেনে করেছি। যদি কেউ আমাকে শুভেচ্ছা জানাতে চান তাহ’লে শুধু এতটুকু দো‘আ করুন যেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে নিরাপদে পৌঁছে যেতে পারি- আমীন!

[আল্লাহ তুমি তার আকাঙ্ক্ষা পূর্ণ কর এবং তার মাধ্যমে মালয়েশিয়ায় পূর্ণাঙ্গ ইসলামী শাসন কায়েম কর (স.স.)]






ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
সঊদী-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি : হামলা হলেই যৌথ পদক্ষেপের অঙ্গীকার
১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করল ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার
ভাইকে কিডনী দিতে লটারী!
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
কাশ্মীর ইস্যুতে সমর্থন দিলেই ভারতে ফেরার সুযোগ দিতেন নরেন্দ্র মোদী - -ডা. যাকির নায়েক
তুরস্কে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ১০ লাখ কোটি টাকা ছাড়াবে
ইসলামী শরী‘আহ আইন আরও যোরদার করছে মালয়েশিয়া
মুসলিম জাহান
স্বর্ণমিশ্রিত জাফরান কালিতে লেখা কুরআন
৫ বছরের অন্ধ শিশু রেডিও শুনে পুরো কুরআন মুখস্থ করল
আরও
আরও
.