অধিকৃত গাযা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তীনীদের ত্রাণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)। জাতিসংঘের এই সংস্থা বলছে, আর্থিক সংকটের কারণে গাযা এবং পশ্চিম তীরের কিছু ফিলিস্তীনীকে দেয়া ত্রাণ সহায়তা স্থগিত এবং কিছু ক্ষেত্রে সহায়তার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে তারা। ফিলিস্তীনী ভূখন্ডে নিয়োজিত সংস্থাটির পরিচালক স্টিফেন কার্নি বলেছেন, গত ১ জানুয়ারী থেকে অধিকৃত পশ্চিম তীরের প্রায় ২৭ হাযার ফিলিস্তীনীকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী আর ত্রাণ সহায়তা দিচ্ছে না। এছাড়া গাযার এক লাখ ১০ হাযারসহ অন্য এক লাখ ৬৫ হাযার ফিলিস্তীনী সচরাচর যে ত্রাণ সহায়তা পেতেন তা কমিয়ে আনা হয়েছে। এখন তারা ৮০ শতাংশ ত্রাণ পাচ্ছেন। গত চার বছর ধরে অন্যতম দাতাগোষ্ঠী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দাতাদের সহায়তা ধারাবাহিকভাবে কমে আসায় ত্রাণ সহায়তা বন্ধ এবং হ্রাসের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএফপি। গত বছর গাযা উপত্যকায় প্রায় আড়াই লাখ ফিলিস্তীনীকে সহায়তা করেছে জাতিসংঘের এই কর্মসূচী। এছাড়া পশ্চিম তীরেও প্রায় এক লাখ ১০ হাযার মানুষকে সহায়তা দেয়া হয়। পশ্চিম তীরে বর্তমানে বেকারত্বের হার প্রায় ১৮ শতাংশ। কিছু কিছু ফিলিস্তীনী উচ্চ বেতনের আশায় ইসরাঈলে কাজ করতে চায়। কিন্তু এজন্য ইসরাঈলী কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় এবং ইসরাঈল বেছে বেছে কিছু ফিলিস্তীনীকে এই সুবিধা দেয়।






কিভাবে ছালাত পড়তে হয় তা জানে না আইএস সদস্যরা
মারাত্মক ক্ষতিকারক পঙ্গপালকে যেভাবে উপকারে লাগাচ্ছে পাকিস্তান
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
করোনার অবসরে পূর্ণ কুরআন মুখস্থ করলেন গৃহিণী
ওমরাহ পালনে ৫০ লাখ মানুষ, করোনা হয়নি এক জনেরও
মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
বিশ্বমঞ্চে তুরস্কের নতুন সামরিক শক্তি : শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র
আমেরিকাকে সাথে নিয়ে কোন নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
আরও
আরও
.