ফিলিস্তীনের জেরুজালেমে অবস্থিত আল-আকছা মসজিদ শুধুই মুসলমানদের পবিত্র স্থান, এর সাথে ইহূদী ধর্মের কোনো সম্পর্ক নেই বলে ইউনেস্কো গত ১৩ই অক্টোবর একটি প্রস্তাব পাস করেছে। এদিন প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে আল-আকছা মসজিদ ইস্যুতে ইসরাঈল বিরোধী প্রস্তাবের ওপর ভোটাভুটিতে চীন, রাশিয়া, ইরানসহ ২৪টি দেশ পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানীসহ ৬টি দেশ ভোট দেয় প্রস্তাবের বিপক্ষে। আর ভোট দেয়া থেকে বিরত থাকে ২৬টি দেশ। প্রস্তাবে মুসলমানদের প্রথম কিবলা ও বর্তমানে তৃতীয় পবিত্রতম স্থান আল-আকছা মসজিদ এলাকায় ইসরাঈলী সৈন্যদের অবরোধ এবং ওই এলাকার মুসলমানদের স্বাধীনভাবে চলাফেরা করতে না দেয়ার তীব্র সমালোচনা করা হয়। প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হ’ল, আল-আকছা মসজিদের সাথে ইহুদীদের কোনো সংশ্লিষ্টতা নেই, এ স্পষ্ট কথাটি।

ইউনেস্কোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তীন। অপরদিকে এতে ‘নাটকের বাক্স’ বলে অভিহিত করেছে ইসরাঈলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে সাথে তারা একারণে সংস্থাটির সাথে সম্পর্কও ছিন্ন করেছে। অথচ ইউনেস্কো যে প্রস্তাব পাস করেছে তা ন্যায়সঙ্গত ও ইতিহাসসম্মত। কারণ ঐতিহাসিকভাবে সত্য ও বিশ্বসমাজে সর্বজনবিদিত যে, আল-আকছা মুসলমানদের প্রথম কিবলা ও পবিত্র মসজিদ।

[আলহামদুলিল্লাহ, আমরা এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। এভাবে আল্লাহ অমুসলিমদের মাধ্যমেও তার দ্বীনকে সাহায্য করে থাকেন (স.স.)]







আল-আকছা রক্ষা আন্দোলনে কুরআনের যে শিক্ষিকা ৭ বছরে ২৮ বার গ্রেফতার হন
মুসলিম জাহান
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
৮৬ বছর পর তুরস্কের আয়া সোফিয়ায় আযানের ধ্বনি
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
মুসলিম জাহান
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল তৈরী হচ্ছে দুবাইয়ে
১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সঊদী নারী
ওমরাহ পালনে ৫০ লাখ মানুষ, করোনা হয়নি এক জনেরও
আরও
আরও
.