ইন্দোনেশিয়ার রক্ষণশীল অঞ্চল আচেহ প্রদেশের কর্তৃপক্ষ নারী-পুরুষের মধ্যে কোন পারিবারিক সম্পর্ক বা বিবাহিত না হ’লে যানবাহন, নিরিবিলি স্থান ও জনসমাগমস্থলে আলাদাভাবে অবস্থান করার নির্দেশ দিয়েছে। ইসলামিক আইনকে কঠোর করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্থানীয় সরকার এ নির্দেশ দেয়। একইসাথে প্রদেশটির বিমান সংস্থাগুলোকে তাদের ফ্লাইটসমূহে মুসলিম বিমানবালাদের পূর্ণ শালীনতার সাথে হিজাব পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। 

আচেহ সরকারের মুখপাত্র মুহাম্মাদ এম টি জানিয়েছেন, ২০৪৫ সালে ইন্দোনেশিয়ার ১০০তম স্বাধীনতা বার্ষিকীতে ‘একটি প্রজন্মকে তাদের দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধকে বিশ্বস্তভাবে মেনে চলার’ প্রচেষ্টার অংশ হিসাবে এসব নির্দেশনা জারী করা হয়েছে।

তিনি বলেন, ‘আচেহ প্রজন্ম শুধু বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে না, বরং ইসলামকে বজায় রাখতেও সক্ষম হবে, যা আচেহর জনগণের রীতিনীতি, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অংশ’।

আচেহ সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একমাত্র প্রদেশ, যেখানে ইসলামী আইন আরোপ করা হয়। প্রদেশটির ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ৯৮.৬% মুসলিম। ২০০১ সাল থেকে প্রদেশটিকে কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘বিশেষ স্বায়ত্তশাসন’ প্রদান করার ফলে ইসলামী শরী‘আ আইন বাস্তবায়ন শুরু হয়। এ প্রদেশে জুয়া, মদ্যপান, ব্যভিচারসহ বিভিন্ন অপরাধের জন্য প্রকাশ্যে চাবুক মারা একটি সাধারণ শাস্তি।







মুসলিম জাহান
মারাত্মক ক্ষতিকারক পঙ্গপালকে যেভাবে উপকারে লাগাচ্ছে পাকিস্তান
মুসলিম বিশ্বে আবারো প্রশংসিত ইমরান খান
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
মালয়েশিয়ার শাসনক্ষমতায় আবারো মাহাথির মুহাম্মাদ
শায়েখ আব্দুল আযীয আলে-শেখ এর মৃত্যু (সঊদী আরবের গ্রান্ড মুফতী ও দীর্ঘ ৩৪ বছরের হজ্জের খতীব)
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে
বই পড়লে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা হয়
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান
আরও
আরও
.