রক্তমাংসের শিশু হিসাবে মায়ের কোলে জন্ম নিলেও, যত দিন জীবিত থাকবে পাথর হয়েই তাকে কাটাতে হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। দূর থেকে দেখলে চীনামাটির পুতুল মনে হতে বাধ্য। নরম চাহনি, তুলতুলে গালের সেই ছোট শিশুটি বাস্তবে সত্যিই পাথর হওয়ার পথে। চিকিৎসকরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন ইতিমধ্যে। করোনাভাইরাস মহামারীর মধ্যে গত ৩১শে জানুয়ারী ব্রিটেনে জন্ম লেক্সি রবিন্সের। করোনায় যখন চারদিকে মৃত্যুর মিছিল, সেই সময় ফুটফুটে শিশুটিকে পেয়ে সংসার আনন্দে ভরে উঠেছিল অ্যালেক্স এবং ডেভ রবিন্সের। কোথাও কোনও সমস্যা চোখে পড়েনি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই হাসিখুশি মলিন হয়ে আসে। তারা লক্ষ্য করেন, মেয়ে হাতের বুড়ো আঙুলটি একেবারেই নাড়াচ্ছে না। এভাবে কয়েক দিন কাটার পরেও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায়, চিকিৎসকের দ্বারস্থ হন তারা। প্রথমে কেউই রোগ ধরতে পারেননি। শুধু বলা হয়, তাদের মেয়ে হাঁটতে পারবে না। তারপর বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে জানতে পারেন তাদের মেয়ে ফাইব্রোডিসপ্লেসিয়া ওসিফিকানস প্রগ্রেসিভা (এফওপি) নামের বিরল এক রোগে আক্রান্ত। যে রোগে দেহের কাঠামোর বাইরেও হাড় গজায়। শরীরে পেশীও সময়ের সঙ্গে সঙ্গে হাড়ে পরিণত হয়। যত বয়স বাড়তে থাকে ততই হাড়ের আধিক্য বাড়তে থাকে শরীরে। যে কারণে একটা সময় শরীর কার্যত পাথরে পরিণত হয়।






লাখ টাকার গহনা ফিরিয়ে দিলেন রিকশাচালক মুহাম্মাদ নূর
ইসরায়েলই মুসলিম চরমপন্থী তৈরী করছে - ব্রিটিশ এমপি
জাতীয় আযান প্রতিযোগিতায় রাজশাহীর নাদীম মাহমূদের সাফল্য
যে পথ ধরে আজকের পদ্মা সেতু
মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
বঙ্গোপসাগরের সম্ভাব্য মওজূদ গ্যাস দিয়ে ১০০ বছরের চাহিদা মেটানো যাবে
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
স্বদেশ-বিদেশ
মহাশূন্যে যুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
মুসলিমরাই বিশ্বব্যাপী ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার শিকার - -সেন্ট মার্ক
ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
আরও
আরও
.