দেশের সড়কগুলি ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মারা যাচ্ছে প্রায় ২১ হাযার মানুষ। সড়কে প্রাণহানির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম এবং এশিয়ায় ৭ম দেশ। অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি, বিপজ্জনকভাবে ওভারটেকিং, অদক্ষ ড্রাইভিং এবং রাস্তা ও যানবাহনের দুরবস্থা। বেশীর ভাগ ক্ষেত্রে চালক দায়ী হ’লেও তাদের শাস্তি হওয়ার নযীর কম। দুর্ঘটনায় চালক বা মালিকের সাজা হয় না। হ’লেও জামিন পেয়ে যায় সহজেই। ফলে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কম খরচে অদক্ষ বেপরোয়া চালক দিয়েই গাড়ি চালিয়ে থাকে মালিকেরা। এভাবে প্রতিবছর ঝরে পড়ছে হাযারো মানুষের জীবন।

[এ ব্যাপারে সড়ক ও সেতুমন্ত্রীর আবেগময় বক্তব্যে তার আন্তরিকতার পরিচয় মেলে। কিন্তু তিনি অপারগ। তার প্রধান কারণ দলবাজী প্রশাসন। প্রশাসন ও নিম্ন আদালতগুলিতে যার কুপ্রভাব সর্বত্র। ফলে তিনি চাইলেও ড্রাইভারদের বশ মানাতে পারবেন না। এমতাবস্থায় আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়নের কাহিনী শোনা ছাড়া কিছু করার আছে বলে মনে হয় না। অতএব চাই সিস্টেমের পরিবর্তন ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ (স.স.)]

 







যৌন হেনস্তার আখড়া ইউরোপীয় পার্লামেণ্ট
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
ভারত ছাড়ছে বিত্তশালীরা
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
সামাজিক মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রীনকার্ড বাতিল
উড়োজাহায বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
রোহিঙ্গারা বাঙালী, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে হবে - -মিয়ানমার সেনাপ্রধান
শূকরের গোশত খাওয়ালো শওকতকে
আরও
আরও
.