ভারতের আসাম ও কয়েকটি রাজ্য যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তান নীতি চালু করেছে, তখন মিজোরামের এক মন্ত্রী উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। রাজ্যটির ক্রীড়ামন্ত্রী রবার্ট রমাইয়া রয়তে ঘোষণা দিয়েছেন, তার সংসদীয় আসনে যে পরিবার সবচেয়ে বেশী সন্তান জন্ম দেবে তাদেরকে এক লাখ রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। গত ২০শে জুন তিনি এই ঘোষণা দেন। তিনি রাজ্যটির আইজাউল পূর্ব-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি মিজোদের বড় পরিবার গড়ে তুলতে উৎসাহিত করছেন। সন্তানের সর্বনিম্ন বা সর্বোচ্চ সংখ্যা কত থাকলে অভিভাবক আর্থিক পুরস্কার পাবেন তা তিনি ঘোষণা করেননি।

তিনি বলেন, মিজোরামে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন। যা জাতীয় জনসংখ্যার ঘনত্ব ৩৮২ থেকে অনেক কম। কয়েক বছর ধরে মিজো জনগণের মধ্যে বন্ধ্যাত্ব ও জন্মের হার কমে যাওয়া গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাযার। এটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্যের তালিকায় দ্বিতীয়। রাজ্যটির আয়তন প্রায় ২১ হাযার ৮৭ বর্গকিলোমিটার। এর মধ্যে ৯১ শতাংশই পাহাড়ী জঙ্গল।

[পৃথিবীতে মানুষের সংখ্যাসাম্য রক্ষার দায়িত্ব আল্লাহর। তিনি কাউকে অধিক সন্তান দিবেন, কাউকে দিবেন না। কিন্তু মানুষ যখন এর উপরে হাত লাগায়, তখনই ঘটে বিপত্তি। ফ্রান্স, জাপান, চীন প্রভৃতি দেশ এর কুফল ভোগ করছে। ভারতও তার ব্যতিক্রম নয়। অতএব কোনরূপ বাড়াবাড়ি কাম্য নয়। উল্লেখ্য যে, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হ’ল সিকিম। আর জনসংখ্যা ২০১১ সালের হিসাবে ৫ লাখ ৪০ হাযার ৮৫১ জন। প্রতি বর্গললোমিটারে ৭৬ জন। স্বাধীন এই রাজ্যটিকে সেদেশের ভারত ১৯৭৫ সালের ২৭শে মার্চ দখল করে নেয়। এভাবে ভারত কাশ্মীর, জুনাগড়, গয়া, হায়দরাবাদ, মানভাদর প্রভৃতি স্বাধীন রাজ্যগুলিকে চাতুরী ও গায়ের যোরে দখল করে নেয়। এরপরেও ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র! অতএব বাংলাদেশী নেতারা সাবধান! সিকিমের লেন্দুপ দর্জি থেকে শিক্ষা নিন! (স.স.)]






বিবিএ-এমবিএ করে মাছের ব্যবসা, এখন মাসে মুনাফা লাখ টাকা
সূর্য ডিম : বিশ্বের সবচেয়ে দামী আমের চাষ হচ্ছে বাংলাদেশে
বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন হবিগঞ্জের কানু মিয়া
বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ চলছে : পোপ ফ্রান্সিস
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
দেশে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশ ধূমপায়ী
করোনা বাতাসেও ছড়াতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অভিনয় ছেড়ে দিলেন বলিউড তারকা জায়রা ওয়াসিম
কয়েদীদের হত্যা করে সার বানাচ্ছেন কিম
৪০ দিনে কুরআনের হাফেয হ’ল কিশোর ছাদিক নূর আলম
ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব নয় (‘শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ ভোলেনি’) - -বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
আরও
আরও
.