আর মাত্র ৮০ বছরের মধ্যেই পৃথিবী নামক বাসযোগ্য এই গ্রহটি ভিনগ্রহে পরিণত হ’তে পারে। যেভাবে দ্রুত হারে আবহাওয়া পরিবর্তন ঘটছে, তাতে পৃথিবী আর বাসযোগ্য থাকবে কি-না সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের বিজ্ঞানীরা। তাদের সদ্য প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গবেষণাপত্রটি আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘গ্লোবাল চেঞ্জ বায়োলজী’তে প্রকাশিত হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাষ্ট্র গ্রীনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ কমানোর যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পুরোপুরি রক্ষিত হ’লেও আর ৭৯ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের চেয়ে অন্তত ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এমন ঘনঘন ও ভয়ঙ্কর দাবানল হবে বিশ্বজুড়ে, যা নযীরবিহীন। একইভাবে ঝড়, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের তীব্রতা ও সংখ্যা এতটাই অকল্পনীয়ভাবে বেড়ে যাবে যে, ২১০০ সালে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। মানবসভ্যতার কাছে হয়ে পড়বে একটি ভিনগ্রহ। শুধু তা-ই নয়, জলভাগ ও স্থলভাগের যাবতীয় বাস্ত্ততন্ত্রেও আমূল পরিবর্তন ঘটবে। বিশ্বজুড়ে প্রচুর কৃষিজমি পুরোপুরি অ-ফসলি, অনুর্বর হয়ে পড়বে। তাপপ্রবাহের তীব্রতা ও ঘটনার সংখ্যা এতটাই বেড়ে যাবে যে, অনেক এলাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 






পেটে ১১৬ পেরেক
এশিয়ায় কম বনাঞ্চল বাংলাদেশে
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামী
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশ্বের বাস্ত্তহারাদের সংখ্যা
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
৯ম দেশ হিসাবে করোনা থেকে মুক্তি পেয়েছে তানজানিয়া
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
আরও
আরও
.