লন্ডন মহা নগরীর সাবেক মেয়র কেন লিভিংস্টোন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাঈল সৃষ্টি ছিল একটি বড় বিপর্যয়। একটি আরবী টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তীনকে জবরদখল করে সেখানে ইসরাইল গঠনের কাজটি একটি মৌলিক ভুল ছিল। কারণ ফিলিস্তীনী জাতি এ অঞ্চলে বসবাস করে আসছে দু’হাযার বছর ধরে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে ইহূদীদের পুনর্বাসন করে কিছু উত্তেজনা নিরসন করা যেত। অথচ ৭০ বছর পর আজও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে এবং পরমাণু যুদ্ধসহ আরো অনেক যুদ্ধ হ’তে পারে এই কারণে। উল্লেখ্য, কথিত আইএস বা দায়েশ সৃষ্টিতেও ইসরাঈলের হাত ছিল এবং ইসরাঈল দায়েশকে মদদ যুগিয়ে যাচ্ছে বলেও লেবার দলের কোন কোন সদস্য মন্তব্য করেছেন।

লিভিংস্টোন এর আগে বলেছিলেন, হিটলার ছিলেন ইহূদীবাদী। লেবার দলের তার এক সহকর্মী ইসরাঈলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া উচিত বলে যে মন্তব্য করেছেন তার প্রতিও তিনি সমর্থন দিয়েছেন। আর এসবের পরিণতিতে লেবার দলে লিভিংস্টোনের সদস্যপদ স্থগিত রাখা হয় গত সপ্তাহে। ইসরাঈল বিরোধী বক্তব্য রাখার কারণে গত দু’মাসে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্তত ৫০ জনের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে।






করোনায় এ পর্যন্ত চিকিৎসক আক্রান্ত ১০১১, মৃত ৫২
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
সন্তানহারা এক মায়ের আকুতি (আজকে আমি নিঃসন্তান, শুধু জিপিএ ফাইভের জন্য)
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার প্রয়োজন মাত্র ৩০ মিনিট
আগামী বছর ভারতের বড় শহরগুলোয় পানি শুকিয়ে যাবে!
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আরও
আরও
.