ভারতের চেন্নাইয়ের ৮ বছর বয়সী নিয়াল থোগুলুভা ১০৬টি ভাষা লিখতে ও পড়তে পারে। নেট দুনিয়ার জ্ঞানভান্ডার ও ইউটিউবকে কাজে লাগিয়ে সে এই অসাধ্য সাধন করেছে। ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলো শেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে সে। শুধু তাই নয়, নিজে শেখার পাশাপাশি পিতা-মাতাকেও বিভিন্ন ভাষার উচ্চারণ রীতি শিখিয়েছে। এতগুলো ভাষা শেখা নিয়ে সংবাদ মাধ্যমকে নিয়াল জানিয়েছে, ‘আমি এখন ১০৬টির বেশী ভাষা পড়তে ও লিখতে পারি এবং ১০টিতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। বর্তমানে আরো পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি’। তবে ভাষার প্রতি তার আগ্রহ কিভাবে জন্মালো তা সে জানে না। এই বয়সে ভাষার ওপর ছেলের এমন দখলে খুশি নিয়ালের পিতা শঙ্কর নারায়ণ। সংবাদমাধ্যমে তিনি বলেন, গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তারপর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলেছে।

[আল্লাহর সৃষ্টি রহস্য আয়ত্ত করা বান্দার ক্ষমতার বাইরে। ইতিপূর্বে ঈসা (আঃ) মাতৃক্রোড়ে স্বাচ্ছন্দ্যে কথা বলে তার কওমকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অতএব আল্লাহর অপার করুণা ও অসীম ক্ষমতার প্রতি অটুট বিশ্বাস স্থাপন ও তাঁর শুকরিয়া আদায় করা কর্তব্য (স.স.)]






পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
দেশে গত ৮ মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা!
ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে হামলা
স্বদেশ-বিদেশ
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
মসজিদ ডট লাইফ : সূদমুক্ত ক্ষুদ্র ঋণের আদর্শ এক প্রতিষ্ঠান
আইসিএলের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কান্না
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
মশাবাহিত নতুন রোগ ট্রিপল-ই ভাইরাস
চিংড়ী ব্যবসার আড়ালে চালের গুঁড়া দিয়ে ক্যাপসুল তৈরী করত খুলনার শাহনেওয়ায
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
আরও
আরও
.